মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সাথে আন্তর্জাতিক বাজারে সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি বলে মনে করেন তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের রামপুর মৌজায় অবস্থিত ৪৮ একর আয়তনের প্রদর্শনী চিংড়ি খামারে মৎস্য অধিদফতরাধীন সরকারি চিংড়ি এস্টেটের ইজারাগ্রহীতা ও চিংড়ি চাষীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অনুসরণ এবং অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন নিশ্চিত করতে হবে, অন্যথায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাগদা চিংড়ি রফতানিতে ঝুঁকির মুখে পড়বে।তিনি বলেন, বাগদা চিংড়িকে বাংলাদেশের একটি বিশেষ পরিচয় বহন করে। তাই এর সুনাম রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। চিংড়ি চাষের সঙ্গে ম্যানগ্রোভ বা প্যারাবন সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।উপদেষ্টা চিংড়ি চাষিদের নিরাপত্তা, ভূমি ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের আশ্বাস দিয়ে বলেন, সরকার ও চাষিদের যৌথ প্রচেষ্টায় বাগদা চিংড়িকে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ খাতে পরিণত করা সম্ভব হবে।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য অধিদফতরের পরিচালক ড. মো. মোতালেব হোসেন, কক্সবাজার চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চলের উপপরিচালক অধীর চন্দ্র দাস, কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা ও চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার। এছাড়াও চকরিয়া চিংড়ি এস্টেটের বিভিন্ন প্রকল্পের ইজারা গ্রহীতা, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং স্থানীয় জনগণ সভায় অংশগ্রহণ করেন।উল্লেখ্য, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রামপুর মৌজায় অবস্থিত মৎস্য অধিদফতরাধীন ৭,০২১.৭৬ একর আয়তনের চিংড়ি এস্টেটটি পর্যায়ক্রমে মৎস্য অধিদফতরের নিকট হস্তান্তর করা হয়। এর মধ্যে ১৯৭৮ সালে ৫,০০০ একর এবং ১৯৮২ সালে ২,০২১.৭৬ একর জমি কৃষি ও বন মন্ত্রণালয় হতে হস্তান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৫–৮৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর অর্থায়নে চিংড়ি চাষ প্রকল্পের আওতায় ৫,০০০ একর জমি ১০ একর বিশিষ্ট ৪৬৮টি প্লটে এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের আওতায় ২,০২১.৭৬ একর জমি ১১৯টি প্লটে বিভাজন ও উন্নয়ন করা হয়। বর্তমানে এসব প্লট ২০ বছর মেয়াদে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট ইজারা ও নবায়নের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।রোববার (১৩ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে Read more

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে আসছে নতুন অ্যাপ
হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে আসছে নতুন অ্যাপ

মাইক্রো ব্লগিং সাইট টুইটার, বর্তমানে ইলন মাস্কের মালিকানাধীন এক্স। সেই টুইটারের উদ্ভাবক জ্যাক ডরসির হাত ধরেই এবার বাজারে আসছে নতুন Read more

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ
নবীনগরে মেঘনায় অবৈধ অস্ত্রের মহড়া ও কোটি টাকার বালু উত্তোলন, ভাঙনের মুখে জনপদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদী আজ অবৈধ অস্ত্রের মহড়া ও বালু সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নদীর তীরবর্তী চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের Read more

ডিএমপিতে চালু অনলাইনে জিডি, যেভাবে করবেন
ডিএমপিতে চালু অনলাইনে জিডি, যেভাবে করবেন

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে গত ১০ আগস্ট  থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন