দীর্ঘ ১৪ বছর পর ভারত তিন দিনের ভারত সফরে এসেছেন লিওনেল মেসি। এ সফরের শেষ গন্তব্য হিসেবে দেশটির রাজধানী দিল্লিতে যাবেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে চিন্তার বিষয় হলো, চরম বায়ুদূষণে ভুগছে শহরটি। সেই অবস্থা এমন চরম পর্যায়ে যে সেটি এক দিনে ২৭টি সিগারেট খাওয়ার সমান! সোমবার (১৫ ডিসেম্বর) সকালে দিল্লিতে ঘন কুয়াশা পড়ে। কিছু দূরের পথই দেখা যায় না। ঠিকমতো গাড়ি চলাচলও করতে পারছে না। এরই মধ্যে ভারতের আবহাওয়া দফতর ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে শহর জুড়ে।দিল্লির সর্বনিম্ন তাপমাত্র ৮.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। দূষণের পাশাপাশি শহরের বাসিন্দাদের বেড়েছে ঠান্ডা ও শ্বাসকষ্টের সমস্যা। কুয়াশাচ্ছন্ন রাস্তা, মুখে মাস্ক পরা যাত্রী এবং ধোঁয়ায় ঢাকা আকাশের ছবিতে সয়লাব হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যেই মেসির ফুসফুসের প্রসঙ্গ সামনে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিমে লেখা হয়েছে, ‘মেসি, তোমাকে দিল্লিতে স্বাগত। শুনেছি তোমার বাঁ পা ৯০০ মিলিয়ন ডলারে বিমা করা আছে। কিন্তু ফুসফুসের কী হবে?’প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতায় পা রাখেন মেসি। সেখানে নিজের ভাস্কর্য উদ্বোধন করেন তিনি। তবে যুবভারতীতে একটি ম্যাচ খেলতে গিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েন।এরপর হায়দ্রাবাদ ও মুম্বাইয়ে দু’টি আলাদা আয়োজনে যোগ দেন মেসি। সেখানে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও অনেক বলিউড তারকার সঙ্গে দেখা হয় তার। এরপরই যান দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল হয়। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার Read more

জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ভারতীয় দুই নাগরিক তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করায় তাদেরসহ মোট ৯ জনের নামে মামলা Read more

সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ
সিরাজগঞ্জে তীব্র গরমে অসহায় দুস্থ মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

জেলার শহর ছাত্রদলের পক্ষ থেকে তীব্র তাপদাহে অসহায় দুস্থ মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।রবিবার (১১মে) Read more

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প
ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। Read more

বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২
বিরামপুরে গরু চুরি করে জবাই, আটক ২

দিনাজপুরের বিরামপুরে গরু চুরি করে জবাই করে ফ্রিজে মাংস সংরক্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) পৌরসভার জোয়াল কামড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন