২৪ জুলাই আন্দোলনের অন্যতম সারথি ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তারে ব্যর্থতাকে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, প্রধান উপদেষ্টার মাঝে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাই। শেখ হাসিনা যেমন খুন, গুম করে তাদের পরিবারকে সান্ত্বনা দিতো, ডক্টর ইউনুসও তাই। তিনি আরও অভিযোগ করেন, এদেশের মানুষ আপনার কাছে একশন চায়। আমরা উদ্বেগ জানাচ্ছি। আজকে ৪ দিন ধরে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে কোনো সঠিক তথ্য আমরা পাই নি। একটা ভঙ্গুর রাষ্ট্রযন্ত্রে আজ আমাদের বসবাস। দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর রক্তক্ষয়ী নির্বাচন উপহার দিবে ডক্টর ইউনুস। এ সময় নাজমুল হাসান তাদের ৫ দাবি তুলে ধরেন:স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্সের পদত্যাগের দাবি। আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কোনোভাবেই তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। সীমান্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা ও আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওসমান হাদির শুটার ফয়সাল ও মাসুদকে ফেরত না দিলে ভারতীয় দূতাবাস বন্ধের হুশিয়ারি। আওয়ামী লীগের কেউ যেনো স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে পারে, তার জন্য ইসিকে কঠোর হতে হবে। ৩১ আগস্ট ভিপি নুরের ওপর হামলায় জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের দাবি।সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলি চালানোর মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। পরে অর্থ পুরস্কার ঘোষণাকে তিনি প্রহসন ও তামাশা বলে উল্লেখ করেন।রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতীকী কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করে না।তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তার মতে, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যূনতম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর করার পরিবর্তে তিনি অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যস্ত থাকেন, যা জনগণের জন্য হতাশাজনক।রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মূল দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। অন্যথায় তাকে ঘাড় ধরে নামাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাইয়ের মৃত্যুসংবাদে শোক সইতে না পেরে আরেক ভাইয়েরও মৃত্যু
ভাইয়ের মৃত্যুসংবাদে শোক সইতে না পেরে আরেক ভাইয়েরও মৃত্যু

ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালিপুর এলাকায়।বুধবার Read more

শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দালিল

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি Read more

চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না
চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না

আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সুস্থতা ও রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। বিশেষ করে দিনের শুরুটা যদি হয় স্বাস্থ্যকর খাবার Read more

ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’
ঢাবিতে ‘শেখ মুজিবুর রহমান’ হলের নামফলক মুছে রাখা হলো ‘ওসমান হাদি হল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে মূল ফটকে ‘ওসমান হাদি হল’ লিখে দিয়েছে হলটির ছাত্র সংসদ।একইসঙ্গে হলের মূল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন