সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পরিত্যক্ত অডিটেরিয়ামের ওয়াশরুম থেকে মানসিক ভারসম্যহীন এক ব্যক্তির অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলা সদরের পরিত্যক্ত শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামের দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম জুড়ান খন্দকার (৭০)। তিনি কাজিপুর উপজেলার গান্ধাইল উত্তরপাড়া এলাকার আবুবক্কারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের পর থেকে অডিটরিয়ামটির দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয়রা সেখানে গিয়ে ওয়াশরুমের একটি কমোডের ওপর বসা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট অডিটোরিয়ামটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে সেটি পরিত্যক্ত ও অরক্ষিত অবস্থায় ছিল।কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: এনায়েতুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাতেই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কবে কখন জুড়ান পরিত্যক্ত অডিটরিয়ামে প্রবেশ করেছিলেন তা জানা যায়নি। তার শরীরে পচন ধরেছে।’এক মাস আগে বরইতলী মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ ছিলেন তিনি। এ সংক্রান্ত থানায় জিডিও হয়েছিল। নিহত জুড়ান মানসিকভাবে ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ছিলেন বলে স্বজনরা জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা
বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাশ্ববর্তী দেশের লোকেরা, বললেন বিএনপি নেতা

১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার জন্য একটি রাজনৈতিক দলকে দায়ী করার সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল Read more

নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি
নাফনদীর মোহনায় আরাকান আর্মির ধাওয়া, ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবে Read more

যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস Read more

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন
বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সি আবুল কাসেম মুন্সি অনশন করেছেন।শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে Read more

নোবিপ্রবিতে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা
নোবিপ্রবিতে ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কায়সার হামিদ চৌধুরীর বিরুদ্ধে ১ কোটি ৪০ লাখ টাকার অর্থ Read more

পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন