দুই সংসার, চার সন্তান তবু প্রেম থেমে নেই। বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও শিরোনামে, তবে এবার নতুন কোনও সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য। দীর্ঘদিনের সঙ্গী, মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি।সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে একসঙ্গে অতিথি হয়ে আসেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানেই ছয় বছরের সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে নিজেদের বাগদানের খবরটি নিশ্চিত করেন এই তারকা জুটি। যদিও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তারা, তবে সম্পর্ককে আরও দৃঢ় করতেই এই বাগদান বলে জানান অর্জুন।অভিনেতার কথায়, তারা দীর্ঘদিন ধরেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন এবং ইতিমধ্যে তাদের সংসারে এসেছে দুই সন্তান। অর্জুন জানান, সম্পর্কের ক্ষেত্রে তিনি স্বচ্ছতা ও একনিষ্ঠতায় বিশ্বাসী। পডকাস্টে সম্পর্ক ও যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একজন সঙ্গীর সঙ্গে গভীর মানসিক ও শারীরিক সংযোগই একটি সম্পর্ককে শক্ত করে তোলে।অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই কন্যা মাহিকা ও মায়রা। তবে ২০১৯ সালে তাদের দাম্পত্যে ইতি টানে বিচ্ছেদ। একই বছর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন।গ্যাব্রিয়েলা অর্জুনের চেয়ে প্রায় ১৫ বছরের ছোট হলেও বয়সের ব্যবধান তাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি বলেই জানান অভিনেতা। বরং দুজনের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের মিলই এই সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি। একসময় বন্ধুমহল থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তির কথাও শুনতে হয়েছিল অর্জুনকে, কিন্তু সব সমালোচনার ঊর্ধ্বে উঠে নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন তিনি।বর্তমানে গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের দুই সন্তান আরিক ও আরিভ। সব মিলিয়ে চার সন্তানের বাবা অর্জুন রামপাল। নতুন করে বাগদানের মাধ্যমে নিজের জীবনের আরেকটি অধ্যায় শুরু করলেন এই বলিউড তারকা যেখানে প্রেম, দায়িত্ব আর পারিবারিক বন্ধনের এক ভিন্ন গল্প উঠে এলো।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা
পিএসসি সংস্কারের দাবিতে আবার বিক্ষোভের ঘোষণা

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিতের পরও সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় পিএসসি সংস্কার দাবিতে আবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা Read more

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯০৪ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৮ জনের Read more

নাগরপুরের দেবেন্দ্র মণ্ডল: অন্ধত্বের মধ্যেও অদম্য সংগ্রামী জীবন
নাগরপুরের দেবেন্দ্র মণ্ডল: অন্ধত্বের মধ্যেও অদম্য সংগ্রামী জীবন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নঙ্গিনাবাড়ী ১নং ওয়ার্ডের বাসিন্দা দেবেন্দ্র মণ্ডল ছোটবেলা থেকেই খেলাধুলায় ভীষণ আগ্রহী ছিলেন। বিশেষ করে ফুটবল ছিল তার Read more

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা
বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনে বিক্ষোভে বুয়েট শিক্ষার্থীরা

ডিপ্লোমা শিক্ষার্থীদের নৈরাজ্য বন্ধ, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিদ্যমান সকল প্রকার বৈষম্যের অবসান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে বিএসসি প্রকৌশলীদের নায্য Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন