পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের।পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভির এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী ভারতের ‘আগ্রাসন’-এর ‘কঠিন’ জবাব দিচ্ছে।নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে। আরও বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।এদিকে বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান-শাসিত কাশ্মীরের দুটি শহরসহ তিনটি শহরে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। যার ফলে কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ছবিতে স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় একজন ও একটি শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও একটি ভিডিওতে বিশাল বিস্ফোরণে এলাকা আলোকিত হয় ওঠা এবং বজ্রধ্বনি এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। সমস্ত অভ্যন্তরীণ এবং বহির্গামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে মুক্তির মিছিলে ‘এশা মার্ডার’
ঈদে মুক্তির মিছিলে ‘এশা মার্ডার’

মুক্তি পেল ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার দ্বিতীয় টিজার। এতে খুন রহস্যের এক মনোমুগ্ধকর জার্নি দেখে দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে কৌতুহল Read more

মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা
মাত্র ৫ বল খেলেই আর্জেন্টিনাকে হারাল কানাডা

মাত্র পাঁচ বল খেলেই ওয়ানডে ম্যাচ জিতে গেল একটি দল! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটি ঘটেছে আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার এক Read more

অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি
অস্ত্রধারী দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসে অস্বস্তিতে সিএমপি

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর কঠোর নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) Read more

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার Read more

সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল
সামাজিক মাধ্যমে সারজিসের চীন নিয়ে পোস্ট ভাইরাল

এই মূহুর্তে চীনে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮ নেতা। গত ২৬ আগস্ট দিবাগত রাত ১০টায় ঢাকা থেকে রওনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন