অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকস্তিানকে ৯০ রানে হারিয়েছে ভারত। ভারতের দেওয়া ২৪১ রান তাড়া করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এ জয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ভারতীয় যুবারা। রবিরার (১৪ ডিসেম্বর) দুবাইয়ে  ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ইউসাফ। টস হেরে ব্যাটিং এ নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক আয়ুশ মাত্রে। তবে আরেক ওপেনার বৈভব সূর্যবংশী ছিলেন নিস্প্রভ। মাত্র ৬ বলে ৫ রান করে মোহাম্মদ সায়ামের শিকার হন বৈভব। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন আয়ুশ ও অ্যারন জর্জ। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা আয়ুশ আউট হন ৩৮ রান করে। তার ২৫ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তাকেও শিকার করেন সায়াম। এরপর থিতু হতে পারেননি বিহান মালহোত্রাও। ১৬ বলে ১২ রান করে আউট হন তিনি। বেদান্ত ত্রিবেদী ২২ বলে মাত্র ৭ রান করে আউট হন। এই দুইজনকেই শিকার করেন নিকাব শফিক।পঞ্চম উইকেটে ম্যাচের সবচেয়ে বড় জুটি গড়েন জর্জ ও অভিজ্ঞান কুণ্ডু। ৬৮ বলে ৬০ রান আসে তাদের জুটিতে। অভিজ্ঞান আউট হলে ভেঙে যায় এই জুটি। আব্দুল সোবহানের বলে আউট হওয়ার আগে অভিজ্ঞান করেন ৩২ বলে ২২ রান।একই ওভারে সেঞ্চুরির পথে এগোতে থাকা জর্জকে থামান সোবহান। ৮৮ বলে ৮৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে কণিষ্ক চৌহান ৪৬ বলে করেন ৪৬ রান। দুইটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। তবে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ২৪০ রানে অলআউট হয় দলটি। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন সায়াম ও সোবহান। শফিক নেন দুইটি উইকেট। নির্দিষ্ট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের টপ অর্ডার।  প্রথম চার ব্যাটারের স্কোর ছিল উসমান খান ১৬ রান, সামির মিনহাস ৯ রান, আলি হাসান বালুচ ০ রান, আহমেদ হুসাইন ৪ রান। তিনটি উইকেটই নেন দীপেশ দেবেন্দ্রন এবং একটি নেন কণিষ্ক।পঞ্চম উইকেটে ৬৫ বলে ৪৭ রানের জুটিতে প্রতিরোধের চেষ্টা করেন ফারহান ইউসুফ ও হুজাইফা আহসান। ফারহান আউট হলে এই জুটিও ভেঙে যায়। তাকে সাজঘরের পথ সূর্যবংশী। ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেন ফারহান।এরপর হামজা জাহুরকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন হুজাইফা। তবে সেখানে হামজার অবদান ছিল মাত্র ৪ রান। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের শেষ পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।এদিন পাকিস্তানে হয়ে একাই লড়েছেন হুজাইফা। ৮৩ বলে ৭০ রানের এক ঝকঝকে ইনিংস খেলে তিনি বিদায় নিলে ১৫০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারতের পক্ষে দীপেশ ও কণিষ্ক তিনটি করে উইকেট শিকার করেন। দুইটি উইকেট নেন কিশান সিং। ভারত ম্যাচ জিতেছে ৯০ রানের বড় ব্যবধানে।আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ভারতের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার সাথে, আর পাকিস্তান সংযুক্ত আর আমিরাতের মুখোমুখি হবে।  আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতি মাসেই খুনের ঘটনা বেড়েছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার
প্রতি মাসেই খুনের ঘটনা বেড়েছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার

পুলিশের দেওয়া তথ্যেই দেখা যায়, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে খুনের ঘটনা ক্রমাগত বেড়েছে। তবে পুলিশের দাবি, Read more

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া
ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া

উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (০৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।গত দুই সপ্তাহে Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা Read more

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি বাহিনী
নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরায়েলি বাহিনী

রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন করছিলেন এক ফিলিস্তিনি যুবক। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য এটিভি গাড়ি দিয়ে Read more

চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল
চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসনে সম্প্রতি একটি ঘটনায় তীব্র বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে এক কর্মকর্তা Read more

উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন