পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় প্রতিবাদ জানিয়ে হট্টগোল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।রবিবার(১৪ ডিসেম্বর) সকালে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে এই হট্টগোল হয়।শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী মামুন আল হাসান বলেন, ‌উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ বুদ্ধিজীবি দিবসে দাঁড়িয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।এরপর তিনি তার বক্তব্যে বলেন, আলোচনার শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একইসাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আযম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক সকল মানুষদের।একথার পরই প্রতিবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীরা। তারা অনুষ্ঠান বয়কট করলে একপর্যায়ে শুরু হয় হট্টগোল। বেশকিছু সময় শিবির নেতাদের সাথে ছাত্রদল নেতাদের কথা কাটাকাটি ও হট্টগোল হয়। শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে মিলনায়তনের ভেতরেই বিক্ষোভ প্রদর্শণ করেন ছাত্রদল নেতাকর্মীরা।এ বিষয়ে সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এই বক্তব্যর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ছাত্র শিবিরকে তা প্রত্যাহার করে সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।তিনি বলেন, ‌’এবার বিজয়ের মাস শুরু হয়েছে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়ে। এটা বাঙালী জাতীর জন্য অত্যান্ত লজ্জার। আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আবারও এমন বক্তব্য ও শ্লোগান দিলে আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে তাঁদের দাঁতভাঙা জবাব দেবো।’তবে এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারী মামুন আল হাসান বলেন বলেন, ‘অনুষ্ঠানটি ছিল বুদ্ধিজীবী দিবস নিয়ে। কিন্তু ছাত্রদল নেতা তাঁর বক্তব্যের পুরোটাই জামায়াত শিবির নিয়ে মিথ্যাচার করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বিচার বহির্ভূত ও নিজস্ব আদালত তৈরী করে জামায়াতের যে সকল নেতাদের হত্যা করেছে সেসব নিয়ে মিথ্যাচার করেছেন। মৃত মানুষদের নিয়ে বিষোদগার করেছেন। তাঁরা পূর্ব কল্পিতভাবেই অনুষ্ঠানটি পন্ড করার চেষ্টায় ছিলেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের Read more

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ট্রাম্পের বার্তাগুলো বাস্তব পরিস্থিতির Read more

ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার
ভৈরবে মালভর্তি পিকআপ ছিনতাইয়ের সময় ৩ জন গ্রেফতার

ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার Read more

পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
পাবনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যা Read more

আজকের এই দিন বিশ্বে বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
আজকের এই দিন বিশ্বে বড় রকমের উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আজকের এই দিন সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হওয়া পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয় অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন