ভৈরব থেকে মালভর্তি পিকআপভ্যান ছিনতায়ের সময় তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করে। এ সময় পুলিশ পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার আগানগর গ্রাম এলাকায়। ছিনতাইকারীরা গাড়ীর চালককে মারধোর করে মালামালসহ গাড়ীটি জোরপূর্বক চালিয়ে ভৈরব শহর পার হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব থানার বারিচা পৌঁছলে পুলিশ গাড়ীটিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মামুন (৩০), সোহান (২৪) ও আকাশ (২৫)। তাদের বাড়ী ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায়।পিকআপভ্যান মালিক আশুগঞ্জ এলাকার মোঃ তৌহিদ জানান, আমার চালক আজ রোববার বিকেলে আশুগঞ্জের একটি রাইস মিল থেকে খালি বস্তা গাড়ীতে ভর্তি করে ভৈরবের একটি চিড়ার মিলে নিয়ে যাচ্ছিল। গাড়ীটি ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী চালককে ভুল পথ দেখিয়ে উপজেলার আগানগর গ্রাম এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে চালককে মারধোর করে গাড়ী থেকে নামিয়ে দিয়ে ছিনতাইকারী চক্র নিজেরাই গাড়ী চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে চালক থানায় এসে পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ গাড়ীটি রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারিচা এলাকা থেকে ছিনতাইকারীদেরসহ আটক করে।ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুতালেব এবিষয়ে জানান, গ্রেফতারকৃতরা চিন্হিত ছিনতাইকারী। গাড়ী ছিনতাইয়ের কথা তারা পুলিশের কাছে স্বীকার করেছে। এব্যাপারে গাড়ীর মালিক বাদী হয়ে থানায় মামলা দেয়ার প্রস্ততি চলছে। মামলা করার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
যেসব এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য  আজ শুক্রবার সকাল ৮টা থেকে রাত Read more

খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান
খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান

দেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের আর্থিক ও কাঠামোগতভাবে আরও সহায়তা দেওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) Read more

বাউফলে গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ ৫ জন আহত
বাউফলে গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ ৫ জন আহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

‘আজ থেকে আমরা স্বাধীন’
‘আজ থেকে আমরা স্বাধীন’

মহান স্বাধীনতা দিবসের গৌরবময় ক্ষণে এক আবেগঘন বার্তায় দেশের মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।বৃহস্পতিবার Read more

‎রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বস, আহত ৩
‎রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বস, আহত ৩

‎লক্ষ্মীপুরের রায়পুরে ঝুঁকিপূর্ণ একটি বিদ্যালয় ভবনের ছাদের অংশ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার Read more

খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার
খুলনার সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার রূপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন