নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। প্রধান বক্তা ছিলেন, বিএনপি মনোনিত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল। মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠি এ দোয়া মাহফিলের আয়োজন করে।এ সময় প্রধান বক্তা বলেন, ‘গত ১৭ বছর যাবত আন্দোলন সংগ্রামের ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখে এখন খালেদা জিয়া। দেশের এ সংকটময় পরিস্থিতিতে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার ভিষণ প্রয়োজন। দেশের মানুষ তার পাশে আছে। মানুষের দোয়া আর ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিএনপি এবং দেশের হাল ধরবেন।’ধানের শীষ সমর্থক গোষ্ঠির আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। এ সময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠি সেকেন্দার আলী ও যুগ্ম সদস্যসচিব মতিউর রহমান মতি।প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ‘যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন সবাই কথা দিয়েছিলাম ধানের শীষ যার আমরা তার। তাহলে কেন বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তারেক রহমান ও খালেদা জিয়াকে ভালবাসলে সবাই ধানের শীষের পক্ষে কাজ করুন। দলীয় শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানাই।’ অন্যাথায় কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত
আমতলীতে কিশোরকে বেঁধে রেখে চুরি, মারধরে আহত

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি তিনতলা ভবনে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে।  রোববার (২০ Read more

লোগো পরিবর্তন করছে জামায়াত
লোগো পরিবর্তন করছে জামায়াত

দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় Read more

ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল
ঢালিউডের নতুন ভিলেন সোহেল মণ্ডল

দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন অভিনেতা সোহেল মণ্ডল। মঞ্চনাটক দিয়ে শুরু হওয়া তাঁর এই যাত্রাপথ Read more

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াইয়ের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর ফলে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে Read more

ছাত্র-জনতার জুলাই বিপ্লব ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে
ছাত্র-জনতার জুলাই বিপ্লব ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী লীগ গত এক যুগ ধরে দেশকে ফ্যাসিবাদের পথে ঠেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন