চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর সদরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্যাহ (১৮) হত্যার ঘটনায় জড়িত এক ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাত্রদলকর্মীর নাম মো: জাহিদুল ইসলাম (২০) ওরফে চাকমা জাহিদ৷গত ১১ ডিসেম্বর বারইয়ারহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে তাহমিদ খান নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।  নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। তাহমিদ খানের মা জোহরা বেগম ১২ ডিসেম্বর রাতে বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদেন আসামী করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ছাত্রদলকর্মী চাকমা জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘তাহমিদ হত্যার অন্যতম আসামি জাহিদুলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসবাদে হত্যার ঘটনায় জাহিদ জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে বারইয়ারহাট পৌরসভার জামালপুর রবিউল হক সওদাগর বাড়ির সামনের পানির ড্রেন থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার ও জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আসামি জাহিদুলকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্য আসামিদের নাম বলেছে। আমরা তাদের ধরতে অভিযান পরিচালনা করছি।’ইখা 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) Read more

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ
প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে Read more

লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার
লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার

দেশজুড়ে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি Read more

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে প্রায় দুই সপ্তাহ।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, Read more

গেরিলা প্রশিক্ষণ: দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া
গেরিলা প্রশিক্ষণ: দায় স্বীকার করলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া

ঢাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মঙ্গলবার Read more

কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ
কোটালীপাড়ায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জেলা পরিষদের অর্থায়ণে রাজাপুর-রামশীল খেয়াখাটের বরাদ্দকৃত ঘাটলা নিজ বাড়িতে নির্মাণসহ বিভিন্ন দূর্নীতির অভিযোগে রামশীল ইউনিয়ন পরিষদের ৯নং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন