নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চৌমুহনী এসএ কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক মারা গেছে।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির দরজার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সাবেক ছাত্রলীগ নেতা মো. মাইনউদ্দিন (৩৭) সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সংসার জীবনে তিনি অবিবাহিত। তিনি গত দুই মাস আগে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা হিসেবে চাকরি নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাইনউদ্দিন তার বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে চরমজিদ গ্রামের বাড়ি থেকে স্থানীয় জোবায়ের বাজারে যান। বাজারে বাবাকে রেখে তিনি মোটরসাইকেলে করে কুমিল্লায় নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সোনাপুর–চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির দরজার সামনে পৌঁছালে সুবর্ণচরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ
টেকনাফে অবৈধ বসতবাড়ি উচ্ছেদ

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে তৈরি করা একটি বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে Read more

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি
নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি

আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন ইসি Read more

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম
দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। গতকাল রবিবার (২৯ মার্চ) এক Read more

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই: পেজেশকিয়ান

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে এ Read more

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা Read more

নাটোরে গায়ে হলুদের রং মুছে দিল সড়ক দুর্ঘটনা, বিয়ের আগেই নিভল প্রাণ
নাটোরে গায়ে হলুদের রং মুছে দিল সড়ক দুর্ঘটনা, বিয়ের আগেই নিভল প্রাণ

আজ গায়ে হলুদ, কাল ছিল বিয়ে। এমন আনন্দঘন মুহূর্তের মাঝেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলফিকার আলি জিল্লু (বিএসসি ইঞ্জিনিয়ার)। নাটোরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন