শরীয়তপুরে জাজিরার বড়কান্দি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে ধর্ষণকারীকে গনধোলাই দিয়েছে এলাকাবাসি। ধর্ষণকারী জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের মীর আলি মাদবর কান্দি গ্রামের আব্দুর রশিদ খান এর ছেলে নাজমুল খান(২২)। এ ব্যাপারে সদর হাসপাতালের কর্মরত জরুরী বিভাগের  চিকিৎসক লিমিয়া সাদিনা বলেন, মেয়েটিকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে এমন অভিযোগে নিয়ে আসা হয়েছে। আমরা তার পরীক্ষা-নিরীক্ষা করে বাকিটা বলতে পারবো।এ বিষয় জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সালেহ আহমদ জানান, ৬ বছর বয়সী যেই শিশুকে ধর্ষন করা হয়েছে, সে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শিশু ধর্ষণকারীকে এলাকাবাসী গণধোলাই দিলে পুলিশ তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। তারপর সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। শিশুটির পরিবার সূত্রে ওসি জানান, শিশুটি অন্যান্য শিশুদের সাথে বিকেল বেলা তার বাড়ির পাশেই খেলা করছিল। এই সময় ধর্ষণকারী শিশুটিকে ফোন দেখানোর কথা বলে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে সেখানেই তাকে ধর্ষণ করে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়
দেবীগঞ্জে জামায়াতের সভায় আ.লীগ নেতা! ভাইরাল ছবিতে সমালোচনার ঝড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে অতিথির সারিতে বসে থাকা আওয়ামী লীগের এক নেতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় Read more

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে বরিশাল বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।এতে বরিশাল শিক্ষা Read more

স্বাধীনতা দিবসের কর্মসূচির তারিখ পেছাল বিএনপি
স্বাধীনতা দিবসের কর্মসূচির তারিখ পেছাল বিএনপি

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনাসভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে আলোচনা সভাটি ২৫ মার্চ নির্ধারিত ছিল। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ৪ জুনের টিকিট
ট্রেনে ঈদযাত্রায় আজ মিলবে ৪ জুনের টিকিট

ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ৪ জুন ভ্রমণ করতে চান তারা আজ টিকিট Read more

পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’
পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’

আজ বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে সাবেক সিইসির জবানবন্দির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত, শেখ হাসিনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন