অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩-বিজিবি) গোয়েন্দা নজরদারি জোরদারসহ সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি করেছে।‎এক বিজ্ঞপ্তিতে ৩-বিজিবি জানিয়েছে, দেশের অভ্যন্তরে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ ক্রসিং ও রিক্রসিং প্রতিরোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে।‎এরই অংশ হিসেবে পানছড়ি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে নিয়মিত ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অবৈধ তৎপরতা আগেভাগেই প্রতিহত করা সম্ভব হয়।‎এছাড়াও সম্প্রতি সংঘটিত ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত হামলাকারী ও সংশ্লিষ্ট সন্দেহভাজনদের শনাক্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে। এ লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হবে।‎আরডি‎

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিলো জর্ডান
নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিলো জর্ডান

ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলার পর একদিনের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল জর্ডান। তবে পুনরায় সেটি আবার খুলে দিয়েছে। খবার আলজাজিরার।বেসামরিক Read more

কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ

হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের মধ্যে ইংরেজি Read more

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি
ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার হাতছানি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় Read more

ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার
ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার

সাইবার নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করল ফেসবুক। প্ল্যাটফর্মটি এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে আধুনিক একটি লগইন প্রযুক্তি ‘পাসকি’, যা পাসওয়ার্ড Read more

কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা
কপির চারা উৎপাদনে ৬৪ চাষি স্বাবলম্বী, ৩৫ কোটি টাকার বাণিজ্যের আশা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও বাগডাঙ্গা গ্রামের ৬৪ জন চাষি বাঁধাকপি ও ফুলকপির চারা উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন