ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় অগ্রগতির কথাও জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।এর আগে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ডিএমপি হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ডিএমপি তাকে হন্য হয়ে খুঁজছে।এতে আরও বলা হয়, উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত নিম্নলিখিত মোবাইল নম্বর অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো। ডিসি মতিঝিল: ১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ আজ

রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নিয়ম রয়েছে। ঢাকাকে ৭টি জোনে ভাগ করে Read more

‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’
‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ঐকমত্য কমিশনের অনেকগুলো সভার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এটি আমাদের সবারই Read more

গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক
গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

 মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক।রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তার Read more

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (IDM) কুয়ালালামপুর শহরের একটি শপিং মলে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসী আটক Read more

সখীপুরে ময়লার ভাগাড়ে আগুন, ধোঁয়ায় অতিষ্ঠ বাসিন্দারা
সখীপুরে ময়লার ভাগাড়ে আগুন, ধোঁয়ায় অতিষ্ঠ বাসিন্দারা

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্তুপ করে রাখা ময়লায় আগুন দেওয়ায় সৃষ্ট ঘন ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। Read more

২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন