ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।এদিকে, গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে একটি পোস্টে করেন ওসমান হাদী। পোস্টে তিনি লিখেন, যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।এদিকে, এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ওসমান হাদীকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’ এ ঘটনায় একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। জারা লিখেন, ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে সবকিছুর আগে একটাই কামনা, তিনি বেঁচে থাকুন এবং দ্রুত ও নিরাপদ চিকিৎসা পান। তিনি বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। তাই অনুমান বা রাজনৈতিক দোষারোপে যাওয়ার আগে সংযত থাকা জরুরি। তবে রাষ্ট্রের হাতে সময় নেই। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে নিয়মিত ও স্পষ্টভাবে জানাতে হবে। তদন্তের নামে গড়িমসি বা বিষয়টি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিপাইন সাগরে শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘নান্দো’
ফিলিপাইন সাগরে শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘নান্দো’

ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘নান্দো’ ইতোমধ্যেই টাইফুনে রূপ নিয়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আসছে সোমবারের মধ্যে এটি আরও শক্তিশালী Read more

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১
আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৪ এর Read more

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার দুপুরে Read more

রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট
রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদ-উল-আজহা। এবারও ঢাকায় বেশকিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ২ সিটি করপোরেশন। রাজধানীতে Read more

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান Read more

লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টায় উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন