ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নিন্দা জানান।রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেছেন, ‘ওসমান হাদি গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।’ছাত্রদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তার পোস্টে লিখেছেন, ‘তফসিল ঘোষণার ঠিক পরের দিনেই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই গণ-অভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সবাই তার জন্য দোয়া করবেন, আমিন।’জানা গেছে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুইজন ব্যক্তি এসে ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে চলে যায়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা
চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে ৬০ শতাংশ। বুধবার (১৫ Read more

বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বরিশালে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রির সমমান চাই এ শ্লোগানে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি Read more

যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল ভেঙে হবে মার্কেট ও হোটেল
যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল ভেঙে হবে মার্কেট ও হোটেল

দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার বন্ধ হয়ে যাচ্ছে। হলটি ভেঙে সেখানে মার্কেট ও আবাসিক হোটেল নির্মাণ করা হবে। ছবির Read more

দেশের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে Read more

রাজধানীর পশ্চিম রাজাবাজার থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
রাজধানীর পশ্চিম রাজাবাজার থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকা থেকে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ Read more

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন