নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়া ও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল না করায় যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ৭০টি বিদ্যালয়কে শোকজ করা হয়েছে। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাডেমিক স্বীকৃতি নবায়নের আবেদন করলে শোকজ করা হয় বলে জানান বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন। শোকজপ্রাপ্ত যে সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোকজের জবাবের সাথে অঙ্গীকারনামা দিচ্ছেন, সেটা বিবেচনা করে একাডেমিক স্বীকৃতি নবায়ন করা হচ্ছে।বোর্ড সূত্র জানায়, বিদ্যালয়ে একাডেমিক স্বীকৃতি প্রদানের শর্ত হলো-জেলা সদর ও শহরে নূন্যতম ৪০ শিক্ষার্থী ভর্তি হতে হবে। এসএসসি পরীক্ষায় পাস করতে হবে নূন্যতম ৩৫ পরীক্ষার্থী । গত তিন বছরে এসব বিদ্যালয়ে শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি হয়নি ও এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জন করেনি। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক যখন একাডেমিক স্বীকৃতি নবায়নের জন্য আবেদন করেন তখন বিদ্যালয়ের তিন বছরের তথ্য দেখে শোকজ করা হয়েছে। শোকজপ্রাপ্ত কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোকজের জবাবের সাথে অঙ্গীকারনামা দিয়েছেন। শোকজের জবাব ও অঙ্গীকারনামা বিবেচনা করে একাডেমিক স্বীকৃতি নবায়ন করা হয়েছে। একার্যক্রম চলমান রয়েছে।শোকজ হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে একটি হচ্ছে-খুলনার সোহরাওয়ার্দী উচ্চ বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১০ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করলে তিনি শোকজের জবাব দেয়ার সাথে অঙ্গীকারনামা দিয়েছেন। শোকজের জবাব দেয়ার পর শর্ত সাপেক্ষে একাডেমিক স্বীকৃতি নবায়ন করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।যশোর শিক্ষাবোর্ডের  উপ-বিদ্যালয় পরিদর্শক  ডালিম হোসেন বলেন- এখন বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি নবায়নের জন্য প্রধান শিক্ষক অনলাইনে আবেদন করছেন। আবেদন করলে বিদ্যালয়ে তিন বছরের তথ্য দেখা হচ্ছে। তথ্যানুয়ায়ী যেসব বিদ্যালয়গুলো শর্ত অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও এসএসসি পরীক্ষা কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে। সেসব বিদ্যালয়গুলোকে শোকজ করা হচ্ছে। এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের বলেশ্বর নদী তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইট ভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ Read more

স্লিপ রেখে তেলেসমাতি, ৩৫০ টাকার ওষুধের দাম হয়ে যায় আড়াই হাজার!
স্লিপ রেখে তেলেসমাতি, ৩৫০ টাকার ওষুধের দাম হয়ে যায় আড়াই হাজার!

যশোরের চৌগাছা উপজেলার তজবীসপুর গ্রামের জামির হোসেন (৫০) পেটের ব্যথায় আক্রান্ত হলে বৃহস্পতিবার যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। Read more

সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল
সবচেয়ে বেশি কীটনাশক পানে, সিগারেট-বিড়িতে ভয়াবহ মাত্রায় হেভিমেটাল

‘সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে’—এমনটাই জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে আজ শনিবার (৪ এপ্রিল) Read more

তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের Read more

শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের
শোকের দিনে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমানের

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে পাশে থাকার জন্য আন্তরিকভাবে Read more

ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ
ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন