দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি নতুন নির্দেশনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একপোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।’দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।’ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট হবে। ওই ঘোষণার সময়সীমার মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের অধীনে এটিই প্রথম নির্বাচন। নির্বাচন পরিচালনায় ‘অনভিজ্ঞ’ এই অন্তর্বর্তী সরকার ও ইসির অধীনে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা
মাদকের টাকা না পেয়ে ছাত্রলীগ নেতার হামলা

টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ায় মাদকের টাকা না পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও মাদক ব্যবসায়ী রাজিবের হামলায় ২ Read more

ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!
ড্রাইভারের হাতে প্রশাসনিক তথ্য, লাভবান অবৈধ সিন্ডিকেট!

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে যে অদৃশ্য ক্ষমতার নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এই চক্রের মুখ্য সংযোগসূত্র হিসেবে Read more

হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু
হোসেনপুরে ভিমরুলের কামড়ে ২ সন্তানের জননীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৩) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম Read more

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক Read more

নান্দাইলের যমজ দুই বোনের মেডিক্যালে চান্স
নান্দাইলের যমজ দুই বোনের মেডিক্যালে চান্স

এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হয়ে যমজ দুই বোন মেডিক্যালে চান্স পেয়েছেন।তাদের মধ্যে ফাবিহা জামান মিহা Read more

কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন
কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে।জাটকা সংরক্ষন উপলক্ষে রবিবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন