কিশোরগঞ্জের হোসেনপুরে ভিমরুলের কামড়ে হেপি আক্তার (৪৩) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেপি আক্তারের মৃত্যু হয়। নিহত হেপি আক্তার হোসেনপুর বাজারের ব্যবসায়ী কাঞ্চন মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকালে ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ির পাশের গাছ থেকে পাতা পাড়ার সময় ভিমরুলের দল বেরিয়ে এসে হেপি আক্তারকে কামড়াতে শুরু করে। পরে তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। নিহতের স্বামী কাঞ্চন মিয়া বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকালে আমার স্ত্রী ছাগলের খাবারের জন্য গাছের পাতা সংগ্রহ করতে যায়। পরে বাড়ির পাশের গাছ থেকে পাতা পাড়ার সময় ঝাঁকে ঝাঁকে ভিমরুল উড়ে এসে কামড়াতে শুরু করে। এ সময় তার চিৎকার শুনে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায়। পরে আজ বুধবার রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ‘ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করেছেন স্বজনরা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি
বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি

নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ Read more

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ আগস্ট) স্থানীয় Read more

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২২ মে) সকালে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ তথ্য Read more

বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু
বাঘাইছড়িতে পানিতে ডুবে ১৩ বছরের শিশুর মৃত্যু

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌরসভাধীন ০১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধ পানিতে ডুবে মোঃ ইস্তিয়াক Read more

দোহায় ফের বৈঠকে বসেছে ইসরায়েল-গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী
দোহায় ফের বৈঠকে বসেছে ইসরায়েল-গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী

কাতারের রাজধানী দোহায় আজ সোমবার ফের বৈঠকে বসেছে ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রনকারী গোষ্ঠী হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন