বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, যেখানেই দুর্ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানেই বিআরটিএর কর্মকর্তারা যাবেন। সেখানে ক্ষতিপূরণের ফরম সরাসরি পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দিবেন। এছাড়াও দুর্ঘটনার পর এই ক্ষতিপূরনের জন্য একমাসের মধ্যে আবেদন করার নিয়ম আছে, সেটি বাড়িয়ে দুই মাস করা হবে।বৃহষ্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৬ পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে নিয়মিতভাবে আবেদন যাচাই-বাছাই করে টাকা বিতরণ করা হচ্ছে। খুব শিঘ্রই নিহত ও আহতদের পরিবার সদস্যরা অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে পারবে।’‘আজকে যারা এই টাকাটা পাবেন এটা তাদের জন্য অনুগ্রহ নয়। এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের অধিকার দেওয়ার জন্য বসে আছি’, বলেন তিনি।নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরটিএ যুগ্নসচিব রুবাইয়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে জান্নাত আরা তিথি, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালকপার্কন চৌধুরী, নওগাঁ বিআরটিএ সহকারী পরিচালক রাশেদুজ্জামন, মটরযান পরিদর্শক শরীফুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই এর সভাপতি রায়হান আলম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবুসহ অন্যান্যরা।অনুষ্ঠানে নিহত ১৮ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে, গুরুতর আহত এক পরিবারকে ৩লাখ ও আহত ৭ পরিবারকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকার চেক প্রদান করা হয়।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার Read more

মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত
মাঝআকাশে ইঞ্জিন বিকল, ২১৯ যাত্রীবাহী ইউনাইটেড এয়ারলাইনস থেকে মহাবিপর্যয় সংকেত

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে। ওয়াশিংটন থেকে মিউনিখগামী ফ্লাইটটি টেকঅফের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে Read more

সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনিদের কাছে এ বিমান মাত্র ১৬টি ছিল। বিশেষ রাডার Read more

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর
বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলায়’ হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ Read more

ক্ষুধার কাছে হার, গাজায় নিভে গেল আরও ৬ প্রাণ
ক্ষুধার কাছে হার, গাজায় নিভে গেল আরও ৬ প্রাণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিতে ভুগে আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে। শনিবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য Read more

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ একেবারেই নতুন কিছু না। সময়ে সময়ে বহুবারই অভিযোগ উঠেছে আইপিএলের বিভিন্ন ম্যাচ নিয়ে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন