আফ্রিকার দেশ তানজানিয়ায় নির্বাচনী সহিংসতায় মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুক্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তারা।গত ২৯ অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বিজয়ী হয়েছেন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগের পাশাপাশি সমালোচকদের হত্যা ও অপহরণের অভিযোগ উঠেছে। দেশজুড়ে নির্বাচনী সহিংসতায় ভয়াবহ দাঙার সৃষ্টি হয়।দেশটির বিরোধী দল চাদেমার উপ-চেয়ারম্যান জন হেচে সাংবাদিকদের বলেছেন, মাত্র এক সপ্তাহে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং পাঁচ হাজারের বেশি আহত হয়েছেন। তিনি বলেছেন, এসব সহিংসতায় ‌‌রাষ্ট্রের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণিত এবং এটিকে ‘‘মানবতাবিরোধী অপরাধ’’ হিসেবে অভিহিত করেছেন তিনি।এর আগে, তানজানিয়ার এই বিরোধী দল নির্বাচনী সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছিল। যদিও দেশটির সরকার নির্বাচনী সহিংসতার ঘটনায় হতাহতের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি।আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে হেচে বলেছেন, এই অপরাধ পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তিনি।তিনি বলেন, সহিংসতার কারণে লোকজনের দেশত্যাগের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বেসামরিক নাগরিকদের অপহরণ ও জোরপূর্বক গুমের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছেন হেচে।নির্বাচনী সহিংসতার সময় নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য ধর্ষণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও নির্বিচার আটকের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছে দেশটির বিরোধীদল চাদেমা। নিহতদের মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।নির্বাচনের দীর্ঘদিন পরও সরকার বিরোধীদের কঠোর হাতে দমন করছে বলে অভিযোগ করেছে চাদেমা। চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। ওই সময় দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।গত সপ্তাহে প্রেসিডেন্ট হাসান এসব হত্যাকাণ্ডের ঘটনাকে সঠিক হিসেবে দাবি করে বলেন, সরকার উৎখাতের প্রচেষ্টা ঠেকাতে এমন পদক্ষেপ প্রয়োজন ছিল। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে। সহিংসতার ঘটনায় তিনি একটি তদন্ত কমিশন গঠন করেছেন। তবে বিরোধীদের দাবি, কমিশনে কেবল সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরাই রয়েছেন। তারা স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
আনোয়ারায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় মাহবুব আলম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ।বুধবার Read more

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ Read more

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির Read more

উল্লাপাড়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক
উল্লাপাড়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে নগদ ৪ হাজার ৯০ টাকাসহ ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে Read more

বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু
বেনজির ভুট্টোর আকাঙ্ক্ষা, আইএসআই ও তালেবানের মধ্যে যেভাবে সম্পর্কের শুরু

প্রায় ৩০ বছর আগে পাকিস্তানে বেনজির ভুট্টোর শাসনের সময় সম্পর্ক তৈরি করা হয়েছিল ছিল দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই ও Read more

ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত
ফটিকছড়িতে ভারি বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

ফটিকছড়িতে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফেনী নদী, হালদা, ধুরুং, সর্তা নদীসহ বিভিন্ন খাল-নদীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন