অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে গতকাল গতকাল বুধবার পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ দুজনের অধীনে থাকা ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে অন্য তিন উপদেষ্টার মধ্যে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।  পদত্যাগের আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব সামলাতেন দুটি মন্ত্রণালয়ের। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল। এছাড়া তার অধীনে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। একই সঙ্গে তিনি শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন।মাহফুজ ও আসিফ পদত্যাগপত্র জমা দেওয়ায় এ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাথমিকভাবে নিজের কাছেই রেখেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব
মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে রিয়াদের Read more

বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট
বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মত এবছরও বরিশালে জমে উঠেছে পশু বিক্রির অনলাইন হাট। কোরবানীর দুদিন আগে থেকে ক্রেতাদের বাড়ি পৌঁছে Read more

নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ভয়াবহ চর্চা: সালাহউদ্দিন আহমেদ
নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ভয়াবহ চর্চা: সালাহউদ্দিন আহমেদ

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৬ Read more

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে Read more

সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক
সহজ কিস্তিতে স্মার্টফোন দিচ্ছে বাংলালিংক

স্মার্টফোন কেনার ঝামেলা এখন অতীত। স্মার্টফোনকে আগের চেয়ে আরও সাশ্রয়ী ও সবার হাতের নাগালে আনতে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর Read more

কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল নোট তৈরির মেশিন ও অন্যান্য উপকরণসহ রিয়াজ হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন