চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া-শ্রীরামপুর সড়কের পূর্ব পাশে বিস্তৃত চেচোগাড়ি বিল একসময় ছিলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল। হাসাদাহ, সুটিয়া ও শ্রীরামপুর এই তিন গ্রামের সংযোগে গড়ে ওঠা বিলটি অতীতে প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকলেও এখন মৃতপ্রায়।বিলের অধিকাংশ জায়গায় ধান চাষ হয়। বছরজুড়ে সামান্য অংশে পানি থাকে। তবু বিলের প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল মাছ ও স্থানীয় পাখির আনাগোনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু দীর্ঘদিন ধরে নির্বিচারে পাখি শিকারের কারণে বিলটি আজ পাখিশূন্য হয়ে পড়েছে।স্থানীয়ভাবে জানা গেছে, সুটিয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রেজাউল শীত মৌসুমে তিন মাস ধরে বিলের বিভিন্ন স্থানে কারেন্ট জাল পেতে পাখি শিকার করেন। জালের পাশে সাদা পলিথিন দিয়ে অস্থায়ী তাবু বানিয়ে তিনি নিয়মিত শিকার কাজে অবস্থান করেন।এসব জালে স্থানীয় উপকারী ফিঙ্গেরাজা, শালিকসহ অসংখ্য প্রজাতির পাখি আটকা পড়ে মারা যাচ্ছে। যার ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য।পরিবেশবিদরা বলেন, পাখি শুধু জীববৈচিত্র্যের অংশই নয়, কৃষির জন্যও অত্যন্ত উপকারী। আর দেশের খালে-বিলে অতিথি পাখির আগমন গ্রামীণ পরিবেশের সৌন্দর্য ও প্রাণবন্ততা যোগ করে।তাই চেচোগাড়ি বিলে এ ধরনের শিকার বন্ধে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় সচেতন মহল।জরুরি ভিত্তিতে বিল পরিদর্শন করে অবৈধ জাল সংগ্রহ ও ধ্বংস, শিকারিদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত মনিটরিং করাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, যারা অতিথি পাখি কিম্বা দেশীয় প্রজাতির পাখি শিকার করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।আজ বুধবার (২৩ জুলাই) বড়াইগ্রামের Read more

লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম
লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে: নজরুল ইসলাম

শ্রমজীবীরা ঐক্যবদ্ধ না-থাকায় বঞ্চনার শিকার হচ্ছেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় করে নিতে হবে বলে Read more

‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে Read more

এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল
এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে Read more

হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন
হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন