কুমিল্লার হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভিটিকালমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ  দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, মো.মনিরুজ্জামান, মো. নজরুল ইসলাম, হাসান উদ্দিন মোল্লা, মো. ইমান উদ্দিন, মো.ইকবাল হোসেন ও জামির হোসেন, মো. মহসীন, মো. শাহীড়ন নামের কয়েকজন সহকারি শিক্ষক জুলাই বিপ্লবের পর বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নামে একটি ভুয়া পকেট কমিটি গঠন করে হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির অফিস দখল করেন। পরবর্তীতে সমিতির একাউন্ট থেকে ১৯ লাখ ৮৫ হাজার এবং মার্কেটের ১৪ মাসের ভাড়া বাবদ আরও প্রায় ১৪ লাখ টাকা সাধারণ শিক্ষকদের রেজুলেশন ছাড়া বেআইনি ভাবে উত্তোলন করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। জানা গেছে, ১৯৬২ সালে হোমনা প্রাথমিক শিক্ষক  সমিতি প্রতিষ্ঠিত হয়। এরপর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে মাসিক চাঁদা নিয়ে উপজেলার প্রাণকেন্দ্রে ২৪ শতাংশ জায়গা ক্রয় করে।পরবর্তীতে এখানে মার্কেট নির্মান করে দোকান ভাড়া দেয়া হয়। বর্তমানে এ মার্কেট থেকে প্রতিমাসে ১ লাখ ৫ হাজার টাকা ভাড়া পাওয়া য়ায়। কিন্ত উক্ত মার্কেটের দোকান বরাদ্ধে শিক্ষক পরিবারের অগ্রাথিকার থাকার কথা থাকলেও কোন শিক্ষক বা শিক্ষক পরিবারকে দোকান ঘর বরাদ্ধ দেয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান, প্রধান শিক্ষকদের না জানিয়ে কতিপয় সহকারি শিক্ষক শিক্ষকদের কল্যাণে গঠিত শিক্ষক সমিতি অবৈধ ভাবে দখল করে ব্যক্তিগত স্বার্থে খরচ করছে তা দুঃখজনক। অথচ এ কমিটি সাধারণ শিক্ষক দ্বারা নির্বাচিত বা অনুমোদিত নয়। এমন কি কমিটি গঠনের কোন বৈধতা নেই। এমন কি সমিতিতে এমন শিক্ষকের নাম সদস্য দেখিয়েছে তারা অনেকই জানেন না। প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তবে সবকিছুই  স্পষ্ট হয়ে যাবে।এ দিকে সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, আমি এই সমিতিতে নাই কিন্ত আমার নাম ব্যবহার করা হয়েছে। আমি কোন আর্থিক লেনদেনের সাথে জড়িত নই।অন্যদিকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া জানান, সমিতির একাউন্টে ১৯ লাখ ৮৫ হাজার টাকা জমা রেখে আসছি। পরে তারা সমিতির দায়িত্বে নেন। এর সাথে ১৪ মাসের ভাড়ার টাকা জমা হওয়ার কথা।এ ছাড়া উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ  বলেন, শিক্ষক সমিতির মার্কেট ৯২ টি প্রাথমিক শিক্ষকদের সম্পদ। এর স্বচ্ছতা ও নিরপেক্ষ তদন্ত না হলে প্রাথমিক শিক্ষক সমিতির প্রতি  শিক্ষকদের আস্থা নষ্ট  হবে পাশাপাশি দ্রুত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানান তিনি।এ বিষয়ে সভাপতি মনিরুজ্জামান জানান, আমরা  কোনো অনিয়ম করছি না। নিয়ম মেনেই খরচ করছি আমাদের বিল ভাউচার আছে। বরং যিনি অভিযোগ করেছেন তাদের সময়ে কোন হিসাব ছিল না। হোমনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আগামী ৪ নভেম্বর শুনানির জন্য নোটিশ জারি করা হয়েছে। শুনানি শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুল চিকিৎসায় টানা ৪ মাসের লড়াই শেষে মারা গেছে শিশু তানভীর
ভুল চিকিৎসায় টানা ৪ মাসের লড়াই শেষে মারা গেছে শিশু তানভীর

ভোলার বোরহানউদ্দিনে ভুল চিকিৎসার শিকার সেই শিশু তানভীর হাসান (৮) আর নেই। টানা ৪ মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে Read more

শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ীতে চলছে শোকের মাতম
শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী গাইবান্ধার  পলাশবাড়ীতে চলছে শোকের মাতম

সুদানে জাতিসংঘের(ইউএন)শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজমিয়ার বাড়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।ভাগ্য বদলের Read more

আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি
আফগানিরা অকৃতজ্ঞ: শহিদ আফ্রিদি

ভারতের পর এবার আফগানিস্তান সীমান্তেও উত্তেজনায় পাকিস্তান। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। পাকিস্তানের এক বিমান হামলায় আফগানিস্তানের Read more

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

নেত্রকোনার মদন উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাচ্চু তালুকদার (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ লোকজনের Read more

ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে
ঢাবির হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বিদ্যমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম Read more

এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ
এভারটনে ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ

ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ নিয়ন্ত্রনহীন জীবন-যাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সমালোচনার মুখে পড়েন। গত বছর বেশ কয়েকবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন