মধ্যরাতে বাংলাদেশ-ভারত-মিয়ানমার ও বঙ্গোপসাগরে কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে।বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। এছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এদিকে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে। অন্যদিকে, ভারতের মণিপুর রাজ্যের উখরুলে রাত ৪টা ১১ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ
বেপরোয়া মোটরসাইকেলের গতি কেড়ে নিলো প্রাণ

বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলো কলেজ ছাত্র সাকিব (১৯)।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে নাটোর-বগুড়া Read more

বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

যশোরের বেনাপোলের পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।শনিবার (১০ মে) Read more

ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষিকাকে হারিয়েছি, অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি Read more

২৪ জুলাই: নামাজের সময়সূচি
২৪ জুলাই: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন