গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা বর্তমানে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা দখলে রেখেছে, যার মধ্যে রাফাহও রয়েছে।রাফাহ সীমান্ত শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়, এতে দুইজন ফিলিস্তিনি নিহত হন।এদিকে আরবি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের ডজনখানেক তাবু বুধবারের ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে।রাফাহের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে তারা ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছ থেকে সাহায্যের জন্য অসংখ্য ফোন পাচ্ছে। ভারি বৃষ্টিতে পরিবারগুলো তাবুর ভেতর আটকা পড়ে আছে বলে জানানো হয়েছে।ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজার প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসেরও বেশি সময় ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী আশ্রয় নির্মাণ শুরু হয়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলোকেই অধিকাংশ সময় শরণার্থীদের বোঝা বহন করতে হচ্ছে। এটি মোটেও উচিত নয় এবং বিষয়টি Read more

নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১৬ মে `শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা' শীর্ষক সেমিনার এবং ১৭ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার Read more

লঞ্চে পিকনিকে আসা তরুণীদের মারধর, বললেন ‘ভাই হিসেবে’ মেরেছি
লঞ্চে পিকনিকে আসা তরুণীদের মারধর, বললেন ‘ভাই হিসেবে’ মেরেছি

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে ‘পিকনিকে’ আসা অপ্রাপ্তবয়স্ক নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এসময় ওই যাত্রীদের কাছ Read more

স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না ববি’র শতাধিক শিক্ষার্থী
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না ববি’র শতাধিক শিক্ষার্থী

মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা উৎসবকে ঘিরে ১ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে Read more

সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন