মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের  পৌর মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত চাঁদের হাসি হাসপাতালে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ‎‎বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা এ অভিযান পরিচালনা করেন।‎‎বিভিন্ন অনিয়মের অভিযোগে, অভিযানে চালানো হয়। এ সময় হাসপাতালটির বিভিন্ন সেবা ও নথিপত্র যাচাই করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় (সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য) বিধিনিষেধ অমান্যের অভিযোগে হাসপাতালটিকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়। এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। ‎এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন , আমাদের কাছে চাঁদের হাসি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে বেশ কিছু তথ্য ছিল। আমরা এখানে এসে দেখলাম, এখানে ডিউটি ডাক্তার থাকার কথা ছিল, কিন্তু একজনও নেই। অথচ চারজন রোগী ভর্তি আছে, তিনজন আজ রিলিজ নিয়ে চলে গেছেন। তিনি আরও বলেন, এখানে যে ল্যাব আছে, সেখানে আমরা মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পেয়েছি। এই অপরাধগুলো পাওয়ার কারণে চাঁদের হাসি হাসপাতালকে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করেছি। পরবর্তীতে তারা যদি সংশোধন না হন, তাহলে প্রতিষ্ঠানটি একেবারে সিলগালা করে দেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক চলছে
সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক চলছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের Read more

মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ
মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমানের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিদিন সময়মতো অফিসে না Read more

ভাইয়ের মৃত্যুসংবাদে শোক সইতে না পেরে আরেক ভাইয়েরও মৃত্যু
ভাইয়ের মৃত্যুসংবাদে শোক সইতে না পেরে আরেক ভাইয়েরও মৃত্যু

ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালিপুর এলাকায়।বুধবার Read more

ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

পাকিস্তানের ২ শীর্ষ মন্ত্রী এ মাসের শেষ দিকে পৃথক সফরে ঢাকায় আসছেন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট Read more

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা: জাতিসংঘ
পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত জায়গা এখন গাজা: জাতিসংঘ

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, গাজা ‘পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে’ পরিণত হয়েছে এবং অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন