এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।ডা. জাহিদ বলেন, “এআইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। সংকটাপন্ন রোগীর যেসব চিকিৎসা প্রয়োজন, সেগুলোই দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”তিনি আরও জানান, এখনই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি, তবে প্রয়োজনে যেকোনো সময় বিদেশে নেওয়া হতে পারে।খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অতিরিক্ত গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “ম্যাডাম একজন রোগী। তার সব তথ্য প্রকাশ্যে বলা যায় না। চিকিৎসকরা সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে কাজ করছেন।”তিনি জানান, মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা যুক্ত আছেন, তাই বোর্ড মিটিংগুলো রাতেই হয়। দলের সিনিয়র নেতা ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানো নিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিক, কিন্তু অতি আবেগের বশবর্তী হয়ে কেউ গুজব ছড়াবেন না।”বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। পরে চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন সেখানে অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন।২৩ নভেম্বর সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে দলীয় নেতারা জানিয়ে আসছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার
রাজবাড়ীর অন্ধ গফুরের পাশে বিএনপি পরিবার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান Read more

ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির
ফের ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।মঙ্গলবার (০৩ Read more

এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম
এবার এক লাফে ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন জকোভিচ
ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন জকোভিচ

টেনিস কোর্টে একের পর এক ইতিহাস গড়েছেন ফরাসি তারকা নোভাক জোকোভিচ। টেনিসে সম্ভাব্য সকল ট্রফি জয়ের পর খুব শিগগিরই তিনি Read more

ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া
ছুটির দিনেও খোলা কাস্টম হাউজ ও বন্দর, তবে নেই ব্যবসায়িক সাড়া

রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউজ ও বন্দর খোলা, তবে ব্যবসায়ীদের উপস্থিতি হতাশাজনক, প্রচারের সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার Read more

পাবনায় মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১
পাবনায়  মাদ্রাসার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা, আটক ১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী আব্দুল গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন