যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি (৪০) নামে এক যুবক আটক করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর)  রাত সাড়ে ৭ টার দিকে হাসপাতালের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়। রাসেল মুন্সি খুলনার দিঘলিয়া থানার সবুর মুন্সির ছেলে।কোতোয়ালি মডেল থানার এস আই হামিদুর রহমান জানান, রাসেল মুন্সি হাসপাতালের তৃতীয়তলায় শপিং ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত পুলিশের সদস্যরা তাকে আটকের পর পুলিশ বক্সে আনেন। তল্লাশী করে তার কাছ থেকে থ্রি নট থ্রির ১টি গুলি, ১ টি চাকু, স্টিলের ২ টি হুক ও ৩ টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। কোন অপরাধের উদ্দেশ্যে রাসেল মুন্সি হাসপাতালে ঘোরাঘুরি করছিলেন বলে ধারণা করা হচ্ছে।যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, গুলি-চাকু স্টিলের হুক ও সেলাই রেঞ্জ নিয়ে রাসেল মুন্সি হাসপাতালে কেনো এসেছিল তা জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২
কিশোরগঞ্জে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ও ০১টি সিএনজিসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।গ্রেপ্তারকৃতরা Read more

আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী
গুচ্ছে ভর্তি পরীক্ষা: বেরোবিতে বসছে ২২৪৭০ পরীক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের 'বি' (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা Read more

হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির
হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম কুমিল্লা জেলা বিএনপির

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-র মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা Read more

‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’
‘জাকসু নির্বাচন নিয়ে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী Read more

তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ
তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন