তুরস্কের পেশাদার ফুটবল লিগে অবৈধভাবে ম্যাচে বাজি ধরার মামলায় গ্রেপ্তার হওয়া ফুটবলারদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠিয়েছে দেশটির আদালত। এদের মধ্যে রয়েছেন সুপার লিগে খেলা কয়েকজন ফুটবলারও।গত সপ্তাহে দেশটির প্রসিকিউটররা সুপার লিগের খেলোয়াড়, ক্লাব সভাপতি, রেফারি ও ক্রীড়া বিশ্লেষকসহ মোট ৪৬ জনকে তদন্তের আওতায় আনেন। একই সঙ্গে বাজি সংশ্লিষ্টতার অভিযোগে শীর্ষ দুই লিগের ১০২ জন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর খবরে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিয়মিত খেলা গালাতাসারায়ের ডিফেন্ডার মেতেহান বালতাচি এবং ফেনারবাচের মিডফিল্ডার মের্ত হাকান ইয়ানদাসকে আনুষ্ঠানিকভাবে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি আদানা দেমিরস্পোরের সাবেক সভাপতি মুরাত সানচাককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।তুরস্ক ফুটবলে ম্যাচ–বাজি বিতর্ক নতুন নয়। ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ইবরাহিম হাচিওসমানোগলু বলেন, ‘অনেক বছর ধরে তুর্কি ফুটবলের নানা সমস্যা আড়াল করা হয়েছে। লজ্জাজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বহু অপরাধ চাপা পড়ে গেছে। আজকের পরিস্থিতির পেছনে দায়হীনতাই বড় কারণ।’তিনি আরও জানান, রাষ্ট্রীয় বেটিং প্রতিষ্ঠান ‘স্পর টোটো’র কাছ থেকে আরও তথ্য পাওয়া গেলে তদন্তের পরিধি বাড়তে পারে। এতে ম্যাচ পর্যবেক্ষক, কোচ, ক্লাব কর্মকর্তাসহ আরও বহু ব্যক্তি তদন্তের আওতায় আসতে পারেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড
হুইপের ভুয়া ভাই পরিচয় দিয়ে তদবির, যুবদল কর্মীর কারাদণ্ড

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ভাই পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করায় এক যুবদল কর্মীকে তিন Read more

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো Read more

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুন করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার Read more

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন