কিশোরগেঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ক্লাসরুম ফাঁকা, শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় জেলার ১ হাজার ২৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ আছে।কর্মবিরতির কারণে শিক্ষকরা শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করা থেকে বিরত থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। শিক্ষার্থীরা যারা স্কুলে এসেছিল তারাও ক্লাস না হওয়ায় ফিরে যায়।এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে মাত্র তিন সপ্তাহ বাকি আছে পরীক্ষার। এমন সময়ে শিক্ষকরা দাবি-দাওয়া নিয়ে মাঠে নামায় এবং সৃষ্ট পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা নিয়ে শঙ্কায় পড়েছেন অভিভাবকরা ও শিক্ষার্থীরা।শিক্ষার্থী তায়িবা আক্তার বলেন, ‘আমরা জানতাম না আজ স্কুলে ক্লাস হবে না। এসে দেখি স্যাররা বসে আছেন, তাই আমরা খেলাধুলা করছি।’শিক্ষার্থী আরমান বলেন, ‘স্যারদের দাবি না মানলে স্যাররা ক্লাস নেবেন না। আমরা চাই তাদের দাবি পূরণ হোক, তাহলে স্যাররাও খুশি হয়ে ক্লাস নেবেন।’এদিকে, হঠাৎ কিরে শিক্ষকদের কর্মবিরতিতে উদ্বিগ্ন অভিভাবকরা। ফারুক আহমেদ নামে এক অভিভাবক বলেন, হঠাৎ করে শিক্ষকরা কর্মবিরতি করায় ছাত্ররা স্কুলে গিয়ে ফিরে আসছে। সামনে পরীক্ষা, এতে ওদের অনেক ক্ষতি হবে।সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জ সভাপতি স্বপন কুমার বর্মন বলেন, ‘শিক্ষকদের এই দাবি সরকার মেনে নিক।’ যাতে প্রত্যেক শিক্ষক তাদের কর্মজীবনে ফিরে আসতে পারে এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পড়ালেখা করতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।কর্মবিরতি পালনকারী নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, ‘আমাদের তিন দফা দাবি বিশেষ করে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য এই কর্মসূচি চলছে। কেন্দ্রের আন্দোলনে অনেক শিক্ষক পুলিশি লাঠিচার্জে আহত হয়েছেন। সরকারের উচিত দ্রুত বিষয়টি দেখা। যত তাড়াতাড়ি দাবি মানবে, তত দ্রুত আমরা ক্লাসে ফিরব।’কর্মবিরতি পালনকারী আরেক শিক্ষক বলেন, ‘পাঠদান সাময়িকভাবে ব্যাহত হচ্ছে, এটা সত্যি। কিন্তু আমাদের বেতন-ভাতা খুবই কম। দাবি মেনে নিলে শিক্ষার্থীদের এই সাময়িক ক্ষতি আমরা পরবর্তীতে পুষিয়ে দেব।’শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান ও চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত মজিব আলম জানান, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ২৫৮টি। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে রয়েছে ১৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন, বিক্ষোভ মিছিল Read more

ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ
ইটনায় রাস্তায় মিলল মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ

কিশোরগঞ্জের ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন রতন মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) সকালে ইটনা Read more

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক Read more

তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি
তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। Read more

আদানির পাওনা ৩৩৬ মিলিয়ন ডলার পরিশোধ করল বাংলাদেশ
আদানির পাওনা ৩৩৬ মিলিয়ন ডলার পরিশোধ করল বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে। গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন