বাংলাদেশের ক্রিকেটে ব্যাট হাতে প্রথম আলো ছড়ানো নাম মোহাম্মদ আশরাফুল। অভিষেক টেস্টেই তার প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে হয়েছিলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান। এবার সেই আশরাফুলই নতুন ভূমিকায় আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে আশরাফুলকে নিয়ে কথা বলেন সদ্য পুনরায় টেস্ট দলের অধিনায়ক হওয়া নাজমুল হোসেন শান্ত।শান্ত জানান, ছোটবেলায় টেলিভিশনে দেখে আশরাফুলের ব্যাটিং উপভোগ করতেন তারা। তাই ব্যাটিং কোচ হিসেবে তাকে পেয়ে দল উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আশরাফুল ভাইয়ের খেলা আমরা টিভিতে দেখেছি। উনাকে নিয়ে আমরা খুশি। তার অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের কাজে আসবে।’এদিকে, এতদিন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৩ সালের ৫ নভেম্বর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন এবং ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব ছাড়ছেন তিনি।এই প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে মত দেন শান্ত। তিনি বলেন, ‘সালাউদ্দিন ভাই কেন দায়িত্ব ছাড়লেন, সেটা বোর্ড আর তার ব্যাপার। আমার সঙ্গে তার কাজের অভিজ্ঞতা ভালো ছিল। তিনি সব ক্রিকেটারকেই সমানভাবে দেখেছেন। বাইরে যা আলোচনা হচ্ছে, সবই ঠিক নয়।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ Read more

ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার
ঈদের দিন কারাবন্দিদের জন্য থাকছে বিশেষ খাবার

পবিত্র ঈদুল ফিতরের দিন কারাগারগুলোও কাটে এক ভিন্ন আবহে। কারাবন্দিদের জন্য এ দিন আয়োজন করা হয় বিশেষ খাবারের। সম্প্রতি কারা Read more

কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব
কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কোন স্বচ্ছল ব্যক্তিকে যেন এই গরীবের হক টিসিবি কার্ড বিতরণ Read more

যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়
যে সড়কে আতঙ্কের ডালপালা নেমে আসে সন্ধ্যায়

সন্ধ্যা নামলেই কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়ক যেন ভুতুড়ে নীরবতায় ঢেকে যায়। পাহাড়ি ঢালু পথ ধরে কেউ যদি যাত্রা শুরু করেন, তার Read more

কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার
কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে পাচারকারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবের রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৪ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে ময়মনসিংহ পতিতালয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে মানবপাচার চক্রের অন্যতম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন