ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে।সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, রোববার বন্দরনগরী মাচালার (গুয়াইয়াকিলের দক্ষিণে) কারাগারে এ সহিংসতার ঘটনা ঘটে। কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ২৭ বন্দি শ্বাসরোধে ও “ফাঁসিতে ঝুলে সঙ্গে সঙ্গে মারা গেছেন”। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।এর আগে রোববার সকালে একই কারাগারে আরেক দফা দাঙ্গায় চার বন্দি নিহত হন। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশেষায়িত পুলিশ ইউনিট। সংস্থাটি জানায়, বন্দিদের নতুন একটি নিরাপত্তা ইউনিটে স্থানান্তর ও পুনর্গঠনের প্রক্রিয়া থেকেই এ দাঙ্গা শুরু হয়।রয়টার্স জানায়, গত কয়েক বছরে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় শত শত বন্দি প্রাণ হারিয়েছেন।প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিলেও সরকার বলছে, এসব সহিংসতার পেছনে প্রতিদ্বন্দ্বী অপরাধচক্রগুলোর মধ্যে ক্ষমতা ও এলাকা দখলের সংঘাতই আসলে মূল কারণ।এর আগে চলতি বছরের সেপ্টেম্বরেও একই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সংঘর্ষে ১৪ বন্দি নিহত ও আরও ১৪ জন আহত হয়েছিলেন। কয়েক দিন পর দেশটির উত্তরাঞ্চলের শহর এসমেরালদাসের এক কারাগারে দাঙ্গায় আরও ১৭ জন নিহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে
কুবি ছাত্রী ও তার মায়ের হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন Read more

সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
সাতক্ষীরার কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বেশ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। আজ শুক্রবার সকালে কয়েকটি Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস
গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস

দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের Read more

মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ

পটুয়াখালীর মহিপুরে বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন