ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। এতে দুজনের প্রাণহানির  খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল। এমতাবস্থায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে সুপার টাইফুনটি। ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ফাং-ওং স্থলভাগে আঘাত হানে লুজন দ্বীপের অরোরা প্রদেশে। ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বইতে থাকা ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল। কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।অরোরা, ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম। ঝড়ের আগেই আশ্রয়কেন্দ্রে নেওয়া হয় অন্তত দশ লাখ মানুষকে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। পাশাপাশি, বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।‘ফাং-ওং’ স্থানীয়ভাবে ‘উয়ান’ নামে পরিচিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালির দিকে এগোবে। এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।এর আগে গত সপ্তাহে দেশটিতে আঘাত হানে টাইফুন ‘কালমেইগি’। সে সময় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। গৃহহীন হয়েছেন লাখো মানুষ।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক
আ. লীগ কর্মীদের ‘গেরিলা প্রশিক্ষণ’, মেজর সাদিকের স্ত্রী আটক

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে। তাকে হেফাজতে রেখেছে ঢাকা মহানগর Read more

সাবেক এমপি কাজল গ্রেপ্তার
সাবেক এমপি কাজল গ্রেপ্তার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোশফিকুর রহমান কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া শহিদ নগর Read more

ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার
ঝিনাইদহে সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ১৫ স্বর্ণবার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে উপজেলার Read more

সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে
সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে

নিজের স্বার্থের জন্য অনেকে সঙ্গীর অনুভূতি, চিন্তাভাবনা বা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। সবসময় নিজেদের আয়ত্ত্বে রাখতে চায়। যেকোনো কথা চট Read more

যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল
যশোরের সেই ধনী মুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ বাড়ির বরাদ্দ বাতিল

যশোরের মণিরামপুরের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের নামে ‘বীর নিবাস’ বাড়ি বরাদ্দ বাতিল হয়েছে। অবস্থাসম্পন্ন হওয়ার পরও সম্পদের তথ্য গোপন ও অস্বচ্ছতার Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন