চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি তিন কক্ষবিশিষ্ট বসতঘর মুহূর্তেই পুড়ে ছা্ই হয়ে যায়।আগুনে ক্ষতিগ্রস্ত হন কালুরাম দাশের পুত্র বাচুরাম জলদাশ (৫০)। তিনি পেশায় একজন জেলে ও কৃষক। ক্ষতিগ্রস্ত বাচুরাম জলদাশ বলেন, “আগুনে ঘর হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। এক লাখ দশ হাজার টাকার কিস্তি নিয়ে প্রায় ৬০ হাজার টাকার মতো ঘর তৈরিতে খরচ করেছি, বাকি টাকা ক্যাশ ছিল, সবই পুড়ে গেছে। আমার মেয়েদের স্বর্ণালংকারও পুড়ে ছাই হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করছি, আমার পাশে দাঁড়ান।”স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় এলাকায় বিদ্যুৎ ছিল। হঠাৎ করে আগুন উপরের দিকে ছড়িয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা পানি ও বালতি দিয়ে নেভানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আনোয়ারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর ড্রেজারের পানি ব্যবহার করে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের তীব্রতায় কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের আর্তনাদে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং ফায়ার সার্ভিসকে জানাই। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তবে রাস্তা সরু হওয়ায় গাড়ি প্রবেশ করতে না পারায় ভ্যানযোগে সরঞ্জাম নিয়ে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।জানতে চাইলে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, “আমাদের ধারণা, পূজোর আসন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতি ৫০ হাজার টাকার মতো হলেও উদ্ধার করা গেছে প্রায় তিন লক্ষ টাকার সম্পদ।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য সহায়তা পাঠাব। ক্ষয়ক্ষতির বিবরণ পর্যালোচনা করে মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠানো হবে। যদি তারা টিনের ঘরে বসবাস করতেন, তবে টিনের সহায়তার ব্যবস্থাও করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে পুলিশের ছুটি বাতিল ঘোষণা
ঈদে পুলিশের ছুটি বাতিল ঘোষণা

আসন্ন ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার Read more

ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা
ডালের দামে উত্তাপ, কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা

লাগামহীন ডালের বাজার। মশুর, ছোলা, মুগসহ সব ধরণের দামেই উত্তাপ। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২০ টাকা। সবচেয়ে Read more

কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা
কাশ্মিরে ‘ইসরায়েলি কায়দায়’ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ভারতীয় সেনারা

জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল ২৬ জনকে হত্যা করে বন্দুকধারীরা। এ হামলার পর নিজেদের নিয়ন্ত্রিত কাশ্মিরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ভারতীয় সেনারা। Read more

মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ
মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে ‘‘খারাপ আচরণ’’ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার (১৪ এপ্রিল) চীনের Read more

শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব
শহীদ মিনারের ইট খুলে চুলা, প্রধান শিক্ষক-দপ্তরীকে কৈফিয়ত তলব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ মিনারের ইট খুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান উপলক্ষে রান্নার কাজে ব্যবহার Read more

দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা

দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন