কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার(৬ নভেম্বর) দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান।দুর্ঘটনায় আহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা দরুয়া এলাকার তরিকুল মিয়ার ছেলে হেলপার রনি (২৩) ও একই এলাকার আলফাজ মিয়ার ছেলে চালক সাদ্দাম হোসেন (২৭)।হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী (ঢাকা-মেট্রো ট ১৩-০৯৭৩) ট্রাককে পিছন দিক থেকে একটি (ঢাকা-মেট্রো ন ১৯ -৯৪৮৬) পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানে থাকা চালক সাদ্দাম ও হেলপার রনি গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আহত দুইজনকে উদ্ধার করে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ দুইটি গাড়িই হাইওয়ে থানায় আটকে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান
ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চলছে: ইরান

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু
দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন আশা করে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “বাংলাদেশের মানুষ আগামী ১২ Read more

আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল
আমেরিকার ৯৮ কোটি টাকা মূল্যের ঔষধ উপহার পেলো রামেক হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আমেরিকা থেকে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা মূল্যমানের ঔষধ এসেছে বলে জানিয়েছে Read more

মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন