চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় লোহার হাতুড়ির আঘাতে মো. ইউনুছ (৩৫) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ একই এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে।এ ঘটনায় নিহতের পিতা মো. ইয়াকুব আলী বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রতিবেশী শওকত আলী (৪২) ও মো. নিলয় (৩৫) নামে দুইজনকে আসামি করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, নিহত ইউনুছের সঙ্গে আসামি শওকত আলী ও নিলয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার আগের দিন অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বুধবার রাতে দুই আসামি ইউনুছের বাড়িতে গিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে শওকত আলী লোহার হাতুড়ি দিয়ে ইউনুছের মাথায় উপর্যুপরি আঘাত করেন। পরে নিলয়ও একই অস্ত্র দিয়ে আঘাত করলে ইউনুছ গুরুতর আহত হন।তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হলে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউনুছ মারা যান।আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার সময়ে আসামি নিলয়ও আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। নিলয়কে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে এবং আজ (শুক্রবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন
গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে Read more

ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার

আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পূর্ণ হবে ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত Read more

পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি
পুলিশের নাকের ডোগায় ভণ্ড কবিরাজ ও কৃষকলীগ নেতার দুই নাম্বারি

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এক কৃষকলীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। সেই কৃষকলীগ নেতার নাম সুকুমার রায়। উপজেলার সোনাহার Read more

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

মসজিদে পড়তে আসা ১৭ বছরের এক কিশোরী প্রতিবন্দ্বীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমামের নাম আব্দুল করিম (৪২। Read more

নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু
নতুন মৌসুমে নতুন অস্ত্র নিয়ে ম্যানসিটির দুর্দান্ত শুরু

মৌসুম শুরুর আগে শক্তি বাড়াতে তিজ্জানি রেইন্ডার্সও রায়ান চেরকিদের দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে জ্বলে উঠেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন