ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখনও বোমাবর্ষণ করছে ইসরায়েল। রবিবার আইডিএফের বোমায় নিহত হয়েছেন ৬৩ জন।সোমবার (০৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজার প্রধান শহর গাজা সিটি ও অন্যান্য এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল— এতে নিহত হয়েছেন অন্তত ৬৩ জন।এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিতের মুক্তি নিশ্চিতে গত সপ্তাহে যে নতুন পরিকল্পনা পেশ করেছেন, সেই পরিকল্পনায় প্রাথমিক সম্মতি দিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ট্রাম্পের প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনার জন্য আজ সোমবার থেকে বৈঠক শুরু হচ্ছে মিসরের রাজধানী কায়রোতে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে ইসরায়েল, এই যুদ্ধের মধ্যস্থতাকারী তিন দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর এবং হামাসের প্রতিনিধিদের গতকাল রোববার কায়রোতে পৌঁছেও গেছেন। কিন্তু এসব সত্ত্বেও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে আইডিএফ।সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়া’আল জামির জানান, কায়রোর বৈঠক যদি ব্যর্থ হয়— তাহলে ফের পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করবে আইডিএফ।মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, কায়রোর বৈঠকের আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারটি। ইসরায়েলের সরকারের মুখাপাত্র শোশ বেদ্রোসিয়ান গতকাল রোববার সাংবাদিকদের জানিয়েছেন, কায়রোতে বৈঠকের স্থায়িত্ব হবে সর্বোচ্চ কয়েক দিন।একই দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কায়রোর বৈঠককে স্বাগত জানিয়ে বৈঠকে অংশগ্রহণকারীদের দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, “আমি প্রত্যাশা করব— প্রতিনিধিরা খুব তৎপর থাকবেন এবং কালক্ষেপণ না করে দ্রুত কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট
পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পাবেন বাড়তি ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার Read more

ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক
ভূঞাপুরে ইউএনও কে হুমকি, যুবক আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করার অভিযোগে রানা (৩০) Read more

রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব
রিয়াল অধ্যায়ের পর এসি মিলানে মদ্রিচ, বরণ করল ক্লাব

আনুষ্ঠানিকভাবে সাবেক রিয়াল তারকা লুকা মদ্রিচকে বরণ করে নিয়েছে এসি মিলান। শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মদ্রিচ Read more

খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন