সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।স্থানীয়রা জানান, মাদ্রাসার শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ২০-২৫ জন মহিলাকে নিয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার ‘উঠোন বৈঠক চলছে’—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি রাজনৈতিক দলের কর্মিসভা চলছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে সংসদ নির্বাচনে প্রার্থীর দল ও আচরণবিধিমালা ২০২৫-এর ২০(খ) ধারা লঙ্ঘন এবং ২৭ ধারার বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”তিনি আরও বলেন, “নির্বাচনকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি সুবিধা প্রাপ্ত শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক প্রচারণা বা সভায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভার আয়োজন করেছেন, তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলকপির কাটলেট তৈরির রেসিপি
ফুলকপির কাটলেট তৈরির রেসিপি

কাটলেট খেতে আমরা সবাই পছন্দ করি। শীতের বিকেলের নাস্তায় কাটলেট থাকলে জমে যায় বেশ। শীতের সবজি হিসেবে ফুলকপির নাম শুরুতেই Read more

২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির
পরিচয় মিলেছে ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা Read more

জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির
জাতীয় নির্বাচনের আগে কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন হতে হবে: জামায়াতে আমির

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জামায়াতে ইসলামী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু তার আগে Read more

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের Read more

নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান
নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান

সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন