ভারতের ভোটার তালিকায় দেখা গেছে ‘ব্রাজিলিয়ান মডেল’-এর ছবি। আর সেই ছবি ব্যবহার করে ২২ বার ভোটের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার উপস্থাপিত এই ‘ভোট চুরি’র প্রমাণ নিয়ে বিতর্কের ঝড় শুরু হয়েছে দেশটির রাজনৈতিক মহলে।রাহুল গান্ধীর অভিযোগ, হরিয়ানায় ভোটার তালিকায় ২২ জনের নামের সঙ্গে একজন নারীর ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই নারী কোনো ভারতীয় নন, বরং একজন ‘ব্রাজিলিয়ান মডেল’। ইন্টারনেটের স্টক ফটো থেকে ছবি নিয়ে ব্যবহার করা হয়েছে ভোটার তালিকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক ঝড়।হরিয়ানার রাই আসনের ভোটার মুনেশ জানান, আমার কাছে যে কার্ড আছে তাতে আমার ছবি আছে। আমি ভোট দিয়েছি। কিন্তু রাহুল গান্ধী যে ছবিটা দেখিয়েছেন, আমি জানি না ওই নারী কে।জানা গেছে, রাহুল গান্ধীর দেখানো সেই ছবির আসল মালিক লারিসা নেরি। তিনি ব্রাজিলের সাও পাওলোর একজন হেয়ারড্রেসার। আট বছর আগে তোলা তার ছবিটি ব্যবহার করা হয়েছে মুনেশের ভোটার কার্ডে।ঘটনাটি প্রকাশ্যে আসার পর লারিসা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাকে ভারতীয় দেখিয়ে মানুষ ঠকানো হচ্ছে! এ কী পাগলামি!’রাহুল গান্ধী দাবি করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার ভাষায়, ‘এক নারী, পাঁচ নাম, ২২ ভোট—এটা এলোমেলো নয়, সংগঠিত ভোট চুরি।’ তিনি অভিযোগ করেন, হরিয়ানার ২০২৪ সালের নির্বাচনে প্রায় ২৫ লাখ জাল ভোট পড়েছে, যা কয়েকটি আসনের ফল ঘুরিয়ে দিতে যথেষ্ট।রাই আসনে কংগ্রেসের প্রার্থী ভাগবান অন্তিলকে মাত্র ৪ হাজার ৬৭৩ ভোটে হারিয়েছেন বিজেপির কৃষ্ণা গহলাওয়াত।বিজেপি অবশ্য এসব অভিযোগকে ‘ভোট-পূর্ব নাটক’ বলে উড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বিহারে কিছু না পেয়ে রাহুল এখন হরিয়ানায় নাটক শুরু করেছেন।নির্বাচন কমিশনও অভিযোগ অস্বীকার করেছে। কর্মকর্তারা বলেন, হরিয়ানার ভোট অডিট চলাকালীন কংগ্রেস এসব অনিয়মের কথা কখনো তোলেননি। তারা রাহুলের প্রমাণকে ‘অযাচিত ও বিভ্রান্তিকর’ বলেছে।তবে এনডিটিভির অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। সোনিপতের বিভিন্ন গ্রামে সাংবাদিকরা দেখতে পেয়েছেন ভোটার তালিকায় বহু নাম উধাও, একাধিক নামের পুনরাবৃত্তি, এমনকি পুরো পরিবারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মালিকপুর গ্রামের এক পরিবারের চার সদস্যের নাম রহস্যজনকভাবে মুছে গেছে বলে জানা গেছে।এর আগে, উত্তর প্রদেশের বারাণসীতে ভোটার তালিকায় রামকমল দাস নামে এক ব্যক্তিকে দেখানো হয়েছিল ৪৮ জন ছেলের বাবা হিসেবে, যার মধ্যে ১৩ জনের জন্ম একই বছরে! সেই ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সে সময় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ করতে গিয়ে আটক করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র Read more

তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড
তারাগঞ্জে ১ মাসে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত ১ মাসে ১৩ টি ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করেছেন স্থানীয় প্রশাসন।তারাগঞ্জ উপজেলা Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই: প্রধান উপদেষ্টা
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করতে চাই। জুলাই সনদ শুধু Read more

প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী
প্রধান শিক্ষকের গাফিলতিতে অনিশ্চয়তায় ১০ পরীক্ষার্থী

প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা শামীমের গাফিলতির কারণে কিশোরগঞ্জের একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে Read more

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী

জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী সংসদ অধিবেশনে এ সংক্রান্ত আইন Read more

‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’
‘স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে’

পতিত স্বৈরাচার ও তার দোসররা বিভিন্ন ইস্যুতে সৃষ্টি হওয়া আন্দোলনকে পৃষ্ঠপোষকতা করে সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন