আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, আজকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছি। প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন। তাছাড়া দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড
রমনায় বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

রমনা বটমূল বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত বাকি ৯ Read more

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। কাতারের সংবাদমাধ্যম আল Read more

দেশের বাজারে স্বর্ণের দাম কমল
দেশের বাজারে স্বর্ণের দাম কমল

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।আজ সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন Read more

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ
জয়পুরহাটে ২৪ ঘণ্টায় মিলল তিন মরদেহ

জয়পুরহাটে পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনটি ঘটনাই হত্যা বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। Read more

তেঁতুলিয়ায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছে জেলেরা
তেঁতুলিয়ায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছে জেলেরা

চলতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল। অভয়াশ্রমের অংশ হিসাবে তেঁতুলিয়া নদীর Read more

৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৬ ঘণ্টা পর পানিতে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর এলাকায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন