ময়মনসিংহে পরকীয়ার জেরে সহকর্মী পুলিশ সদস্যকে হত্যার মামলায় বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই দিন অন্য একটি হত্যা মামলায় আরও একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের দুটি পৃথক আদালতে আসামিদের উপস্থিতিতে এই দুটি রায় ঘোষণা করা হয়।আদালত সূত্রে জানা গেছে, বরখাস্ত পুলিশ সদস্য আলাউদ্দিন ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভাবানীপুর এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহে চাকরিরত অবস্থায় স্থানীয় নারী নাসরিন নেলীর সঙ্গে পরকীয়ায় জড়ান। পরে নেলীকে বিয়ে করেন আলাউদ্দিন।কিন্তু এ সম্পর্কের সূত্র ধরে আলাউদ্দিনের সহকর্মী পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও নেলীর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এ নিয়ে আলাউদ্দিনের সঙ্গে সাইফুল ইসলামের বিরোধ তৈরি হয়। ২০১৪ সালের দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় সাইফুল ইসলামকে হত্যা করা হয়। ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এ মামলার রায় ঘোষণা করেন। এতে আদালত আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলীকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেন।অন্যদিকে, তারাকান্দা থানায় ২০২২ সালে দায়ের হওয়া এক হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া ও একই মামলার আসামি দীন ইসলামকে দোষী সাব্যস্ত করে রায় দেন আরেকটি আদালত।রুবেল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। একই মামলার আসামি দীন ইসলাম নরসিংদী জেলার রায়পুরা থানার আদিয়াবাদ দক্ষিণপাড়ার বাসিন্দা। আদালত রুবেল মিয়াকে ফাঁসির আদেশ ও দীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।এই মামলার রায় ঘোষণা করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ নম্বর আদালতের বিচারক জয়নাব বেগম।দুটি মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল। তিনি বলেন, “দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক
ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জরুরি বৈঠকের ডাক

ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দুই দেশের মধ্যে সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।সোমবার Read more

ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
ভোলায় নারী নেত্রীকে নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ভোলার তজুমদ্দিন উপজেলায় নারী নেত্রীকে মারধরের ঘটনায় চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহীম হাওলাদারকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।গতকাল Read more

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় Read more

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

গাজায় দুর্ভিক্ষকে ‘মানবিক ব্যর্থতা’ বললেন জাতিসংঘ মহাসচিব
গাজায় দুর্ভিক্ষকে ‘মানবিক ব্যর্থতা’ বললেন জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের গাজা উপত্যকার দুর্ভিক্ষকে ‘মানবিক ব্যর্থতা’ এবং ‘মানবসৃষ্ট বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সারা বিশ্বে ক্ষুধার মাত্রা Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী প্লেনে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন