সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে এবং তা পুনর্বহালের দাবিতে গানে গানে প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সঙ্গীত বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী। এসময় বিভাগের শিক্ষকরাও তাদের সাথে অংশগ্রহণ করেন। প্রতিবাদে শিক্ষার্থীরা “ও আমার দেশের মাটি”, “তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে” সহ নানা জাগরণী ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। গান আর সুরের মাধ্যমে তারা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানান।শিক্ষার্থীরা বলেন, “সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক, নৈতিক ও শারীরিক বিকাশের জন্য অপরিহার্য। প্রাথমিক স্তর থেকেই এসব বিষয় শেখানোর মাধ্যমে শিশুরা সুস্থ মনন ও মানবিক মূল্যবোধে বেড়ে ওঠে। অথচ শিক্ষক পদ বাতিলের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীল বিকাশকে বাধাগ্রস্ত করবে।”উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করে। এর মাধ্যমে গত ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ দুটি বাতিল করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ
সেকেন্ডহ্যান্ড পোশাক না ধুয়ে পরলে হতে পারে ভয়াবহ বিপদ

বিশ্বের গতিশীল ফ্যাশন জগতে তাল মিলিয়ে চলতে বর্তমানে জনপ্রিয় ট্রেন্ড থ্রিফটিং অর্থাৎ সেকেন্ডহ্যান্ড পোশাক কেনা। অর্থাৎ কারও এক-দুই বার ব্যবহারের Read more

ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য
পরীক্ষা কেন্দ্রে রমরমা কোচিং বাণিজ্য

সারা দেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস এড়াতে কোচিং বন্ধের সরকারি নির্দেশনা বহাল রয়েছে। চলতি মাসের ৮ এপ্রিল ঠাকুরগাঁওয়ের Read more

বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 
বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক বিষাক্ত আগাছা ‘পার্থেনিয়াম হিসটেরোফরাস’। স্থানীয়ভাবে অনেকেই এটি চেনেন না, তবে বিজ্ঞানীরা একে Read more

মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী
মারা গেছেন আশ্রয়ণ প্রকল্পে থাকা চিত্রনায়িকা বনশ্রী

রূপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়া থেকে একসময় হারিয়ে যাওয়া নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন