‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’র কথা স্বীকার করা যশোর জেলা পরিষদের সেই উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) জেলা পরিষদ তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ২৬ অক্টোবর যশোর দুর্নীতি দমন কমিশন-দুদকের গণশুনানিতে এক ভুক্তভোগী  আলমগীরের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ করেছিলেন।জানা গেছে, যশোরে দুর্নীতি দমন কমিশন-দুদকের শুনানিতে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। গণশুনানিতে শার্শা উপজেলার বাগআঁচড়ার আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, জেলা পরিষদের দোকান বরাদ্দের নামে পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেন তার কাছে ১০ হাজার টাকা ঘুষ নেন।  পরে আরও ৬ লাখ টাকা দাবি করেন। ঘুষ না দেওয়ায় দোকানের ডিসিআর রশিদ ফেরত নিয়ে গেছেন।অভিযোগের জবাবে যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেন দাবি করেন, ‘তিনি ঘুষ খাননি। আনোয়ারুল ইসলাম ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছিলেন। তাই দাওয়াত খেতে গিয়েছিলেন। আর আনোয়ারুল ইসলাম তাকে পাকা কলা দিয়েছেন। তিনি কলা খেয়েছেন।’ এসময় দুদক চেয়ারম্যান দোকান বরাদ্দের নামে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে তাকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন জানান, উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলমান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে Read more

কুড়িগ্রামে ছেলের চোখের সামনে ট্রাকচাপায় বাবার মৃত্যু!
কুড়িগ্রামে ছেলের চোখের সামনে ট্রাকচাপায় বাবার মৃত্যু!

কু‌ড়িগ্রা‌মে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) না‌মে সাবেক এক সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় তার ছেলে নাজমুল Read more

সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিমেন্ট কারখানায় লুটপাটের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নরসিংদীর পলাশে চাঁদা না পেয়ে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তারের পর এবার বহিষ্কার হলেন ডাঙ্গা Read more

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়া নিয়ে যুবক খুন
নেত্রকোনায় পাওনা টাকা চাওয়া নিয়ে যুবক খুন

নেত্রকোনার মদনে বন্ধুর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রামদার কোপে মাজহারুল ইসলাম (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। শনিবার (০৫ Read more

বাংলাদেশ-এডিবি ১৩০ কোটি ডলারের ঋণচুক্তি, ৪ প্রকল্পে অর্থায়ন
বাংলাদেশ-এডিবি ১৩০ কোটি ডলারের ঋণচুক্তি, ৪ প্রকল্পে অর্থায়ন

জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন অবকাঠামো ও ব্যাংক খাতে সংস্কারে চারটি প্রধান উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) Read more

শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন
শহীদ হাদির জানাজা পড়তে বাস দিচ্ছে জবি প্রশাসন

শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন