ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত হয়ে উঠেছে। কমিটি বাতিলের দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার লাঠি মিছিল করেছেন দলটির পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ের সামনে থেকে লাঠি মিছিলটি বের হয়। পরে উপজেলা সদর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ ও উপজেল শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যারা বিএনপির দুর্দিনে পাশে থেকে দলকে ধরে রেখেছেন, সেই ত্যাগী নেতাদের উপেক্ষা করে কেন্দ্রীয় কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম টাকার বিনিময়ে নতুন কমিটিতে আওয়ামী লীগের চিহ্নিত ব্যক্তিদের পদ দিয়েছেন। এসময় পদবঞ্চিত নেতাকর্মীরা নাসিরুল ইসলামের নেতৃত্বে গঠিত কমিটি বাতিল এবং নতুন করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান। বক্তারা এই কমিটিকে ‘আওয়ামী লীগ পুনর্বাসন কমিটি’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন।এরআগে গত ২৩ অক্টোবর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে।উল্লেখ্য, ফরিদপুর -১ আসন (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) এ দলটির অভ্যন্তরিণ কোন্দলের জেরে দু’টি গ্রুপ পৃথকভাবে নেতৃত্ব দিয়ে আসছে। এর একটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। দু’জনই আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। সম্প্রতি নবগঠিত কমিটিতে শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।‎ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেরানীগঞ্জে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
কেরানীগঞ্জে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আনুমানিক এক লাখ ৬৮ হাজার টাকা মূল্যমানের ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার Read more

পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার ক্ষেত থেকে সূর্য বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৬ মে) রাত সোয়া Read more

উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ
উলিপুরে ব্রিজ নির্মাণ না হওয়ায় দূর্ভোগে কয়েক হাজার মানুষ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নের জনতার হাট সাগরপাড় রাস্তার উপর নির্মিত ব্রিজটি ১৩ বছরেও নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। নির্মাণের ১ Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক
উত্তরায় বিমান বিধ্বস্ত: ভারত, পাকিস্তান, জাপানসহ বিভিন্ন দেশের শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে Read more

আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ
আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্য প্রশাসন পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন