দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে অনেকেরই রক্তে প্লাটিলেটের সংখ্যা হঠাৎ কমে যায়, যা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। তবে শুধু ডেঙ্গু নয়, অন্যান্য সংক্রমণ বা শারীরিক জটিলতার কারণেও প্লাটিলেট কমে যেতে পারে।সাধারণত প্রতি মাইক্রোলিটার রক্তে ১ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার প্লাটিলেট থাকা স্বাভাবিক। প্লাটিলেটের সংখ্যা কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণসহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই রক্তে প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি সহজলভ্য ফল রাখলে শরীরে প্লাটিলেটের সংখ্যা বাড়ানো সম্ভব। যেমন-আমলকি: আমলকি হলো ভিটামিন সি-এর অন্যতম সেরা উৎস। এটি শরীরে প্লাটিলেট কোষকে শক্তিশালী রাখে এবং সংক্রমণ বা অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে প্লাটিলেটের ক্ষয় কমে যায় এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।পেঁপে: পেঁপে সরাসরি নতুন প্লাটিলেট তৈরিতে সহায়তা করে। বিশেষ করে পেঁপে পাতার নির্যাস অস্থিমজ্জাকে সক্রিয় করে, ফলে নতুন প্লাটিলেট তৈরি হয় দ্রুত। এতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্ত পরিষ্কার রাখতেও সাহায্য করে।ডালিম: ডালিমে প্রচুর আয়রন ও ফোলেট রয়েছে, যা অস্থিমজ্জাকে নতুন রক্তকোষ ও প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। একই সঙ্গে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান প্লাটিলেটকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।সতর্কতা: এই ফলগুলো নিয়মিত খেলে প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে সহায়তা করে, বিশেষ করে ডেঙ্গু বা ভাইরাসজনিত জ্বরের সময়। তবে মনে রাখতে হবে, শুধু ফলের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শরীরের অবস্থা ভেদে চিকিৎসা ভিন্ন হতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য
নোংরা রাজনীতি আর গবেষণা সংকটে বিদেশি শিক্ষার্থীর শূন্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোলাহলে প্রাণবন্ত থাকলেও, বর্তমানে তা এক গুরুতর সংকটে ভুগছে, যেখানে ২০২০ সালের পর Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে

ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে Read more

লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা
লক্কর-ঝক্কর বাসে আমরা জিম্মি, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

রাজধানী ঢাকার সড়কে প্রায়ই চোখে পড়ে লক্কর-ঝক্কর বাস। মাঝেমধ্যেই নানা দুর্ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসা এই বাসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার Read more

নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫
নান্দাইলে ইউপি চেয়ারম্যাসহ গ্রেফতার ৫

ময়মনসিংহের নান্দাইলে রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মোমতাজ খোকনকে (৫৫) গ্রেফতার করেছে Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে মুখ খুললো উ. কোরিয়া

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ‘সার্বভৌমত্বের ওপর সবচেয়ে গুরুতর হস্তক্ষেপ’।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ Read more

খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!
খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!

দিনাজপুরের খানসামা উপজেলায় যেন প্রকাশ্যেই চলছে জ্বালানি প্রতারণার এক নীরব মহোৎসব। উপজেলার হলদিপাড়ায় অবস্থিত খানসামা ফিলিং স্টেশনকে ঘিরে উঠেছে ভয়াবহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন