টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। বুধবার ( ৫ নভেম্বর)  বেলা ১২ টার দিকে কামাল খানের বসতবাড়ীর জঙ্গল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ রাজধানী ঢাকাতে বসবাস করতেন। প্রায় সপ্তাহখানেক আগে কামাল খান তার গ্রামের বাড়িতে আসেন গৃহস্থালী ও আবাদী জায়গা জমি দেখাশুনার জন্য। কিন্তু, মঙ্গলবার রাতে তিনি তার নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন বসতবাড়ির পাশে একটি জঙ্গলে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে বাড়ীর পাশে জঙ্গলে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ জন Read more

সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক
সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

কক্সবাজার টেকনাফে মাদক কারবারে জড়িত দীর্ঘ দিন নিজেকে আড়াল করে রাখা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক স্মার্ট Read more

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও Read more

‘দেশজুড়ে চাঁদাবাজি-টেন্ডারবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ট’
‘দেশজুড়ে চাঁদাবাজি-টেন্ডারবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ট’

দেশজুড়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। সোমবার Read more

পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ
এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন