চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নতুনপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি পিস্তল, একটি রামদা, দুটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আমান হোসেন ওই এলাকার আবুল হোসেনের পুত্র।ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, “আমানের বিরুদ্ধে ভুজপুর ও হাটহাজারী থানায় পাঁচটিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। নতুন করে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হচ্ছে।”পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আমানকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বসতঘরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা
রাতে ‘বাঘ-সিংহের’ লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা

এশিয়া কাপ সুপার ফোর শুরুর লক্ষ্য নিয়ে রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় Read more

এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান
এশিয়া কাপে প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি আরব আমিরাত ও ওমান

এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তাই আজ সোমবার Read more

পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব
পরিক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের উৎসব

প্রথমবারের মত পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এ্যাসোসিয়েশনের বৃত্তি পরিক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও Read more

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২০
মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইংয়ের একটি মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে শনিবার ফরাসি Read more

ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর
ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩জনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে ফেসবুক Read more

পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প
পুতিন সুন্দর কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা মারেন: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুন্দর করে কথা বলেন কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অন্য দেশে বোমা মারেন’ বলে জানিয়েছেন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন