মিজুর বাবা নেই। মিজু তার বাবাকে হারানোর পর হারিয়েছে দু’চোখের এক চোখ। এক চোখ দিয়ে চলতে পারছিল মিজু। কিন্তু হঠাৎ নিভে যায় অন্য চোখের সব আলোটুকু। এমন পরিস্থিতিতে ঢাকায় বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা করান মিজু। নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে করেন কয়েকটি অপারেশনও। কিন্তু কোন কিছুতেই কোন কাজ হয় না।সর্বশেষ ঢাকায় ডাক্তার জানান, মিজুর চোখের চিকিৎসা আর বাংলাদেশে নেই। দ্রুত যেতে হবে ভারতে। ডাক্তারের এ কথার পর মানুষের সাহায্য নিয়ে দ্রুত মিজু চলে যায় ভারতে। এরপর ভারতের দিশাআই হাসপাতালে (২২ অক্টোবর ২০২৪) ডাক্তার সৌভিক দান করেন মিজুর ব্যায়বহুল অপারেশন। অপারেশন শেষে ডাক্তার বলেন, যদি কোন রকমেও একটু আলো চোখে ফেরে তবে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে মিজু। আল্লাহর রহমতে মিজু এখন একটু একটু দেখতে পায়। ডাক্তারের কথামত চলতি (নভেম্বর মাসের) ১৮ তারিখের মধ্যে দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুকে যেতে হবে ভারতে। আর ভারতে গিয়ে চিকিৎসা করাতে প্রয়োজন হবে ৫০ হাজার টাকার। ইতিমধ্যে ভারতের ভিসাও হাতে পেয়েছে মিজু।ছেলের দৃষ্টিশক্তি ফেরাতে পাগলের মত মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন মিজুর মা দুলালী বেগম। এখন তিনি সাহায্য চান সমাজের হৃদয়বান, দানশীল ও বিত্তবানদের কাছে।মিজুর বাড়ি কুড়িগ্রাম সদরের যতিনের হাট রেললাইন এলাকায়।মিজুর সাথে কথা হলে মিজু বলেন, অপারেশনের পরে মোটামুটি ভালই দেখতে পাচ্ছে সে। তার ভয় চলতি মাসে দৃষ্টিশক্তি ফেরাতে অপারেশনের জন্য যেতে না পারলে আর কোন আশা থাকবে না তার। হয়তো পুরোপুরি অন্ধ হয়ে যাবে সে। তাই সমাজের হৃদয়বান বিত্তবানদের সাহায্য চেয়েছে অসহায় মিজু।মিজুর পাশে দাঁড়াতে মিজুর মায়ের ব্যাংক একাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২২৪৫৭৪৮২৮, দুলালী বেগম। ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লি: (এজেন্ট ব্যাংকিং), কুড়িগ্রাম।এছাড়া মিজুর নিজস্ব মোবাইল: ০১৭৯২৯৫০৭১৫ (বিকাশ)।মিজুকে ভিডিও কলে দেখতে ০১৭১৩২০০০৯১ (হোয়াটসঅ্যাপ নম্বর, সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি)। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ
পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ

অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই Read more

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন
রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মতামত দিয়েছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে মতামত দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির Read more

ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য
ভারতকে ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে, ঠিক তখনই ভারত নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা Read more

বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
বরিশালে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈদের জামাত আদায় করতে Read more

গৌরনদীর হাট-বাজারে বৃষ্টি হলেই জলাবদ্ধতা
গৌরনদীর হাট-বাজারে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাট-বাজারে বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। বিশেষ করে পৌরসভার ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী টরকী বন্দরে সামান্য বৃষ্টি Read more

‘পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’
‘পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানায়নি’

পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। এমন দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন